News Flash

  • Home
  • বিনোদন
  • মুম্বইয়ে নতুন পল্লীর দুর্গাপুজোয় ধুনুচি নাচে অংশ নিলেন সুস্মিতা সেন
Image

মুম্বইয়ে নতুন পল্লীর দুর্গাপুজোয় ধুনুচি নাচে অংশ নিলেন সুস্মিতা সেন

মুম্বই, ২২ অক্টোবর (হি. স.) : মুম্বইয়ে নতুন পল্লীর দুর্গাপুজোয় দেখা গেল অভিনেত্রী সুস্মিতা সেনকে। রবিবার অষ্টমীর সকালে মেয়েকে নিয়ে অংশ নিলেন ধুনুচি নাচেও।

মুম্বইয়ের উত্তর-পশ্চিম শহরতলি বান্দ্রার পশ্চিমে নতুন পল্লী সর্বজনীন দুর্গোৎসব গত বছরই তাদের সুবর্ণজয়ন্তী পালন করেছে। ১৯৭২ সালে তৈরি হওয়া সেন্ট থেরেসা চার্চের কাছে নতুন পল্লী দুর্গোৎসব সূচনা হয় মুম্বাইয়ের হিন্দি সিনেমা জগতের তাবড় পরিচালক শক্তি সামন্ত, বাসু ভট্টাচার্য, পরিচালক বাসু চট্টোপাধ্যায়, সংগীত পরিচালক সলিল চৌধুরি, সংগীত পরিচালক রাহুল দেব বর্মনদের হাত ধরে।

গত ৫০ বছরেরও বেশি স্বর্ণযুগের বহু স্মৃতি মাখা মুম্বইয়ের বান্দ্রার এই দুর্গাপূজোয় দুই প্রখ্যাত ও বাঙালি অভিনেত্রী সুস্মিতা সেন ও বিপাশা বসুকে প্রায় প্রতিবছরই দেখা যায়। এবারও অষ্টমীর সকালে হালকা গোলাপি ডিজাইনার শাড়িতে বড় মেয়ে রিনিকে নিয়ে বান্দ্রার নতুন পল্লী দুর্গোৎসবের আঙ্গিনায় ধনুচি নাচে অংশ নিতে দেখা গেল সুস্মিতা ও তার বড় মেয়ে রিনিকে।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top