News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার পর্যটন শিল্পের দ্রুত বিকাশের মাধ্যমে পর্যটন কেন্দ্রগুলোকে বিশ্বের দরবারে মেলে ধরাই রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য : সুশান্ত
Image

ত্রিপুরার পর্যটন শিল্পের দ্রুত বিকাশের মাধ্যমে পর্যটন কেন্দ্রগুলোকে বিশ্বের দরবারে মেলে ধরাই রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য : সুশান্ত

আগরতলা, ১৯ অক্টোবর : ত্রিপুরার পর্যটন শিল্পের দ্রুত বিকাশের মাধ্যমে পর্যটন কেন্দ্রগুলোকে বিশ্বের দরবারে মেলে ধরাই রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য। আজ রাজধানী আগরতলার গীতাঞ্জলি স্টেট টুরিস্ট গেস্ট হাউসে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ৩৬তম পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডাইরেক্টর্স) বৈঠকে এমনটাই দাবি করলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী ।

এদিন সুশান্ত চৌধুরী বলেন ,এদিনের বৈঠকে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের বিগত দিনে এবং বর্তমান সময়ে চলমান বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

তাঁর কথায়, পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে জড়িয়ে আছে অগণিত মানুষের কর্মসংস্থান, জীবন, জীবিকা সব কিছু। এই স্বপ্ন ও লক্ষ্যকে সামনে রেখে রাজ্যের পর্যটন শিল্পের পুনরুজ্জীবনকে আরও দ্রুত ত্বরান্বিত করার লক্ষ্য রাজ্য সরকার কাজ করছে।

পাশাপাশি এদিন তিনি বৈঠকে উপস্থিত আধিকারিকদের ত্রিপুরা রাজ্যের দর্শনীয় পর্যটন কেন্দ্রগুলোকে কীভাবে আরো আকর্ষণীয় করে পর্যটকদের সামনে তোলে ধরতে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেছেন।


Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top