News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী কয়েক বছরে রাজ্যের ১০ হাজার যুবক-যুবতী আইটি সেক্টরে কাজ করার সুযোগ পাবে: প্রতিমা ভৌমিক 
Image

আগামী কয়েক বছরে রাজ্যের ১০ হাজার যুবক-যুবতী আইটি সেক্টরে কাজ করার সুযোগ পাবে: প্রতিমা ভৌমিক 

আগরতলা, ১৯ অক্টোবর: আগামী কয়েক বছরে হার্টল্যান্ড ত্রিপুরা কর্মসূচিতে রাজ্যের ১০ হাজার যুবক-যুবতী আইটি সেক্টরে কাজ করার সুযোগ পাবে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হার্টল্যান্ড ত্রিপুরা কর্মসূচিতে অংশগ্রহণ করে একথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

এদিন তিনি বলেন, এই কর্মসূচিতে রাজ্যে ৩৫০ জন যুবক-যুবতী চাকুরী পাওয়ার যোগ্য হয়ে উঠবে। এই কর্মসূচিতে কেন্দ্রীয় সরকার ও ডিলয়েট কোম্পানি ছাত্র-ছাত্রীদের ইন্টার্নশিপের সময় স্টাইপেন্ড, লিভিং এক্সপেন্স ইত্যাদি বহন করবে বলে জানান তিনি।

এদিন তিনি আশা ব্যক্ত করেন, আগামী কয়েকবছরে এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের ১০ হাজার যুবক-যুবতী আইটি সেক্টরে কাজ করার সুযোগ পাবে।

তাছাড়া, রাজ্যে হার্টল্যান্ড ত্রিপুরা কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিলেট আগরতলার সাথে এমবিবি কলেজ, টেকনো কলেজ অব ইঞ্জিনীয়ারিং, ইকফাই ইউনিভার্সিটি, অ্যাডভান্স স্ট্যাডিস আগরতলার সাথে মৌ স্বাক্ষরিত হয়েছে৷ 

Releated Posts

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top