News Flash

  • Home
  • বিদেশ
  • গাজায় ত্রাণবাহী ট্রাক যাওয়ার অনুমতি দিতে রাফাহ ক্রসিং খুলতে সম্মত হয়েছে মিশর : বাইডেন
Image

গাজায় ত্রাণবাহী ট্রাক যাওয়ার অনুমতি দিতে রাফাহ ক্রসিং খুলতে সম্মত হয়েছে মিশর : বাইডেন

ওয়াশিংটন, ১৯ অক্টোবর (হি.স.): গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া-সহ নানা বিষয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর জো বাইডেন বলেছেন, গাজায় ত্রাণবাহী ট্রাক যাওয়ার অনুমতি দিতে রাফাহ ক্রসিং খুলতে সম্মত হয়েছে মিশর। এয়ার ফোর্স ওয়ান বিমানেরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি রাফাহ সীমান্ত ক্রসিং খুলতে সম্মত হয়েছেন, যাতে মানবিক সহায়তা বহনকারী প্রায় ২০টি ট্রাক গাজা প্রবেশের অনুমতি পায়।”

আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন আরও বলেছেন, “তিনি (মিশরীয় রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি) সম্মত হয়েছেন, যে তিনি ২০টি ট্রাক পর্যন্ত প্রবেশের জন্য গেট খুলবেন, তাঁরা আশা করছে প্রায় ৮ ঘন্টা সময় লাগবে, সম্ভবত শুক্রবার পর্যন্ত।..কিন্তু বিষয় হল, যে হামাস যদি তা বাজেয়াপ্ত করে অথবা যেতে না দেয় তাহলে এটি শেষ হয়ে যাবে, কারণ আমরা হামাসকে কোনও মানবিক সাহায্য পাঠাতে যাচ্ছি না।”

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top