News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পূজোর আগে রাজনীতির বাজার গরম করার জন্য বিরোধীরা গণবন্টন ব্যবস্হা নিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করছেন: সুশান্ত 
Image

পূজোর আগে রাজনীতির বাজার গরম করার জন্য বিরোধীরা গণবন্টন ব্যবস্হা নিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করছেন: সুশান্ত 

আগরতলা, ১৮ অক্টোবর: পূজোর আগে রাজনীতির বাজার গরম করার জন্য বিরোধীরা গণবন্টন ব্যবস্হা নিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করছেন। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে সুর চড়ালেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁর কটাক্ষ, বিগত ২৫ বছরের শাসনকালে গণবন্টন ব্যবস্হা নিয়ে কোনো সরকার এমন উদ্যোগ গ্রহণ করেনি।

এদিন তিনি বলেন, গনবন্টন ব্যবস্থায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী মানুষের কাছে পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গত ১০ অক্টোবর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে গণবন্টন ব্যবস্থায় সরিষার তেল ও অন্যান্য সামগ্রী সরবরাহ কর্মসূচির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি আরও বলেন,  এবারই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে রেশনশপের মাধ্যমে সরিষার তেল দেওয়া হবে ভোক্তাদের মধ্যে। সারা রাজ্যের ৯ লক্ষ ৭০ হাজার রেশনকার্ড হোল্ডারদের কার্ড কিছু ১ লিটার করে সরিষার তেল দেওয়া হবে। বছরে চারবার ভুর্তুকি মূল্যে এই সরিষার তেল ভোক্তাদের মধ্যে দেওয়া হবে। সরিষার তেলের দরপত্র স্থির হয়েছে প্রতি লিটার ১২৮ টাকা। তবে রাজ্য সরকার এই মূল্যের উপর আরও ১৫ টাকা একাকালীন ভুর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দেখা গিয়েছে বিরোধী দলেরা গণবন্টন ব্যবস্হা নিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করছে।

তাঁর কটাক্ষ, বিগত সরকার রাজ্যে ২৫ বছরের শাসনকালে সরিষা তেল থেকে শুরু করে বিভিন্ন জিনিস প্রদান করার কোনো মানসিকতা ছিল না। কিন্তু বিজেপি সরকারের শাসনকালে সরিষা তেল থেকে শুরু করে বিভিন্ন জিনিস প্রদান করার মানসিকতা দেখিয়েছে। আজ সেই মানসিকতার বিরোধীতা করে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিরোধী দল।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top