News Flash

  • Home
  • খেলা
  • ভিনু মানকড়ে দ্বিতীয় জয়ের লক্ষ্যে ত্রিপুরা আজ বিদর্ভের মুখোমুখি
Image

ভিনু মানকড়ে দ্বিতীয় জয়ের লক্ষ্যে ত্রিপুরা আজ বিদর্ভের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর।। দ্বিতীয় জয়ের লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল বিদর্ভ। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া স্টেডিয়ামে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-‌১৯ ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে। আপাতত দু-‌দলই আসরে ৩ টি করে ম্যাচ খেলে নিয়েছে। ৩ ম্যাচ খেলে ত্রিপুরা একটি ম্যাচে জয় পেলেও বিদর্ভ এখনও জযের স্বাদ পায়নি। বিদর্ভের বিরুদ্ধে কিছুটা এগিয়ে থেকে ত্রিপুরা মাঠে নামলেও দলের টিম ম্যানেজমেন্ট দুশ্চিন্তায় রয়েছেন ব্যাটসম্যানদের নিয়ে। এক-‌দুজন ছাড়া ব্যাট হাতে ত্রিপুরার কোনও ব্যাটসম্যানই সাফল্য পাননি। ফলে স্কোরবোর্ডে তেমন সচল থাকলে না।  ওই দুশ্চিন্তাকে কাটিয়ে তুলতেই অনুশীলনে ব্যাটসম্যানদের উপর বেশী জোর দিয়েছেন কোচ জয়ন্ত দেবনাথ বলে জানা গেছে। মঙ্গলবার সকালে প্রায় আড়াই ঘন্টা অনুশীলন কতরেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে মেটে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন ব্যাটসম্যান-‌রা। কার কোন্ জায়গায় ভুল হচ্ছে তা ধরিয়ে দিচ্ছেন দলের হেড কোচ ডি ভিনসেন্ট । বিদর্ভ ম্যাচে সম্ভবত প্রথম একাদশে কোনও পরিবর্তন আনা হবে না। শেষ ম্যাচে প্রীতম দাস রান পাওয়ায় তঁাকে রেখে দেওয়া হবে প্রথম একাদশে। আজ সম্ভবত টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ব্যাটিং নেবে, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে।  ‌

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top