News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোষ্ঠী কোন্দলে আবারো পদত্যাগ করলেন  গ্রাম পঞ্চায়েতের প্রধান
Image

গোষ্ঠী কোন্দলে আবারো পদত্যাগ করলেন  গ্রাম পঞ্চায়েতের প্রধান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর : শাসক দলের গোষ্ঠী কোন্দলে আবারো পদত্যাগ করলেন এক গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি ডুকলি ব্লক অন্তর্গত শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভজন পাল। মঙ্গলবার তিনি ডুকলি ব্লকে গিয়ে এডিশনাল বিডিও সুশান্ত দত্তের হাতে পদত্যাগ পত্র তুলে দেন। পরে তিনি দলের গোষ্ঠী কোন্দলের প্রসঙ্গ টেনে বলেন, দীর্ঘ ৫১ মাস ধরে তিনি গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কাজ করেছেন। কিন্তু গত তিন মাস আগে তার বিরুদ্ধে একটা দুষ্টচক্র ষড়যন্ত্র করে অনাস্থা আনে। পরে বিষয়টি উপর মহলে যায়।
 তদন্তের পর দেখা গেছে কাজের ত্রুটি নিয়ে একটা দুষ্টচক্র যে অভিযোগটি তার বিরুদ্ধে তুলেছিল সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তারপর তাকে প্রধান পদে পুনঃ বহাল রাখা হয়েছে। তারপর তিন মাস ধরে তিনি দায়িত্ব পালন করার বহু চেষ্টা করলেও তার বিরুদ্ধে আবারো ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগ। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন শাসক দলের যাতে বদনাম না হয় এবং কোন সমস্যার পরতে না হয় তার জন্য পদত্যাগ করেছেন। তবে প্রশ্ন হল আর কতটা গোষ্ঠী কোন্দল চলবে স্থানীয় বিধানসভা কেন্দ্রটির মধ্যে। দীর্ঘদিন ধরে এভাবে গোষ্ঠী কোন্দলে জর্জরিত এলাকা।
এর আগে ডুকলি ব্লকের চেয়ারম্যান অজয় দাস পদত্যাগ করে সরাসরি আঙ্গুল তুলেছিলেন এলাকার শীর্ষ নেতা বিরুদ্ধে। যার ফলে গত বিধানসভা নির্বাচনের পর থেকে এই বিধানসভা এলাকায় নড়বড়ে হয়ে আছে শাসক দল। যেকোনো সময় দলের মধ্যে বড়সড় ভাঙ্গন দেখা দিতে পারে। একের পর এক জনপ্রতিনিধি এবং নেতৃত্ব পদত্যাগ থেকে শুরু করে দল ছাড়া হিড়িক যেন কোনভাবেই মেনে নিতে পারছে না এলাকার শাসক দলের শুভবুদ্ধি সম্পন্ন কার্যকর্তারা। তাদের মধ্যে যেকোনো সময় এলাকায় ঘটতে পারে দলের অধঃপতন। কারণ এলাকার মহাগুরু এই ঘটনাগুলির মাস্টারমাইন্ড।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top