News Flash

  • Home
  • খেলা
  • মুস্তাক আলী : এক বল বাকি থাকতে নাগাল্যান্ডকে হারিয়ে মুখরক্ষা ত্রিপুরার
Image

মুস্তাক আলী : এক বল বাকি থাকতে নাগাল্যান্ডকে হারিয়ে মুখরক্ষা ত্রিপুরার

নাগাল্যান্ড: ১২৯/৪(২০)

ত্রিপুরা: ১৩২/৭(১৯.৫)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর।। শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ত্রিপুরা। দুরন্ত জয়। এক বল বাকি থাকতে রোমাঞ্চকর জয় ছিনিয়ে ত্রিপুরার সিনিয়র ক্রিকেটাররা একপ্রকার মুখ রক্ষা করেছে বলা চলে। কেননা, বিপক্ষে নবাগত নাগাল্যান্ড। হয়তো আত্মবিশ্বাসে ভরপুর ছিল ত্রিপুরা দল অথবা নবাগত নাগাল্যান্ডকে বিপক্ষে পেয়ে তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি। ‌ নাগাল্যান্ড টসে জয়ী হয়েছে। প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। সবকিছুই স্বাভাবিক। কিন্তু ত্রিপুরার প্রথম সারির বোলারদের বল কে ছাতুপেটা করে ওভার প্রতি রানের গড় ৬.৪৫ রেখে ত্রিপুরা দলের সামনে ১৩০ রানের টার্গেট তুলে ধরার বিষয়টাতে অনেক ক্রিকেট প্রেমীরাই অবাক হয়েছেন। যাই হোক, জবাবে ব্যাট করতে নেমে ঋদ্ধিমানের অধিনায়কোচিত ব্যাটিং ৪১ রান সংগ্রহ, নিরুপম সেন চৌধুরীর ২৮ রান এবং রজত দে-র ২৪ রানের উপর ভর করে শেষ দিকে গণেশ সতীশ ও অভিজিৎ সরকার জুটির দায়িত্বপূর্ণ অনবদ্য ব্যাটিং দলকে এক বল বাকি থাকতে জয় এনে দেয়। ত্রিপুরা দল তিন উইকেটে ব্যবধানে জয় ছিনিয়ে পুরো চার পয়েন্ট অর্জন করে নিয়েছে। কষ্টার্জিত জয় হলেও প্রথম ম্যাচে জয়ের পয়েন্টে ত্রিপুরার খেলোয়ারদের মনোবল কিছুটা হলেও উঁচুতে রেখে পরবর্তী ম্যাচে ১৯ অক্টোবর তামিলনাড়ুর বিরুদ্ধে খেলতে নামবে। উল্লেখ্য তামিলনাড়ু আজ ৮ রানের ব্যবধানে উত্তর প্রদেশকে এবং দিল্লি ৭ উইকেটের ব্যবধানে মধ্যপ্রদেশকে পরাজিত করেছে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top