News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শুদ্ধিকরণে গিয়ে নাবালিকার অস্বাভাবিক মৃত্যুতে সঠিক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে মহিলা কমিশনের কার্যালয়ে ধর্ণা দিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদস্যরা
Image

শুদ্ধিকরণে গিয়ে নাবালিকার অস্বাভাবিক মৃত্যুতে সঠিক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে মহিলা কমিশনের কার্যালয়ে ধর্ণা দিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদস্যরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর : সাব্রুম কলাছড়ায় শুদ্ধিকরণে গিয়ে ১৫ বছর বয়সি নাবালিকার অস্বাভাবিক মৃত্যু পর প্রতিবাদে সরব হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। মঙ্গলবার মহিলা কমিশনের কার্যালয়ে গিয়ে ধর্নায় বসে তারা। নারী সমিতির নেত্রী তথা প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের নেতৃত্বে চলে এ দিন ধর্না প্রদর্শন।
ঝর্ণা দাস বৈদ্য জানান, নাবালিকা মেয়েটিকে সুস্থ করার জন্য আগরতলা বড়দোয়ালী এলাকার বাসিন্দা মেয়েটিকে আরএসএস নেতার কাছে শুদ্ধিকরণের জন্য নিয়ে যাওয়া হয়। তারপর অভিযুক্ত আরএসএস নেতা বিপ্লব সেন নাবালিকা মেয়েটিকে গোমূত্র এবং গোবর খাইয়ে নির্যাতন শুরু করে। তারপর মেয়েটিকে যখন তার পরিবার আনতে শুদ্ধিকরণে যায় তখন মেয়েটিকে পরিবারে হাতে তুলে দেয়নি অভিযুক্ত বিপ্লব সেন। আর এ ধরনের নির্যাতন সহ্য করতে না পেরে নিজেই আত্মহত্যা পথ বেছে নেয় বলে অভিযোগ তুলেছেন  ঝর্ণা দাস বৈদ্য।
তিনি দাবি করেন মেয়েটি যেহেতু নির্যাতনের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তাই এটা খুন ছাড়া আর কিছু নয়। এই ঘটনার পর রাজ্যের মহিলা কমিশন এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি। রাজ্য মহিলা কমিশনের কাছে দাবি এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করার জন্য। 

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top