News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা
Image

বেহাল অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৭ অক্টোবর : ইমারজেন্সির সামনে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে আছে রোগী। ডাক্তারের দেখা নেই। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি দিয়ে রোগী এনে ইমার্জেন্সির ড্রেসিংরুমে ফেলে রেখেছেন। দেখা নেই ডাক্তার বাবুদের। স্বাস্থ্য বিপ্লবের এই করুন দৃশ্যটি পরিলক্ষিত হল বিশালগড় মহকুমা হাসপাতালে।
 চিকিৎসা পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ উঠতে শুরু করেছে।  স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন না বলে অভিযোগ। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যখন হাসপাতাল সহ সরকারি অফিস আদালতে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন ঠিক সেই সময়ে চিকিৎসা পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলতে শুরু করেছে বলে অভিযোগ।  ইমারজেন্সি বিভাগে ঘন্টার পর ঘন্টা  চরম দুর্বিষহ অব্যবস্থায় চলছে বিশালগড় মহকুমা হাসপাতাল।
 প্রসঙ্গত উল্লেখ্য, একের পর এক বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এরপরও হেলদোল নেই কারোর। সোমবার বিকাল ৪টায় বিশালগড় মহকুমা হাসপাতালে ইমারজেন্সি বিভাগের সামনে গিয়ে দেখা গেল স্বাস্থ্য বিপ্লবে এর এই করুন চিত্র। রোগীরা সাংবাদিকদের ক্যামেরার সামনে জানান কেউ এক ঘন্টা কেউ দেড় ঘন্টা ধরে বসে আছেন। অপেক্ষা করছেন কিন্তু ইমারজেন্সি বিভাগের চিকিৎসকদের চেম্বারে নেই কোন ডাক্তার। রোগীরা জানিয়েছেন এই ঘটনা প্রতিদিনের। প্রতিদিন এভাবেই চিকিৎসা পরিষেবা নিতে এসে সমস্যার সম্মুখীন হয় রোগীদের। রাজ্যের মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধানে সঠিক ব্যবস্থা গ্রহন করুক দাবি রোগী ও তাদের আত্মীয় পরিজনেদের।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top