News Flash

  • Home
  • খেলা
  • ক্রিকেটারদের উৎসাহ প্রদানে এগিয়ে চলো সংঘের উদ্যোগ
Image

ক্রিকেটারদের উৎসাহ প্রদানে এগিয়ে চলো সংঘের উদ্যোগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর।। পুজোর সময় পূজার্চণাতো থাকবেই। এরপরও সামাজিক কর্মকাণ্ডকে পাশে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক পরিমণ্ডলে সারা বছর নিজেদের জড়িয়ে রাখার অসাধারণ ভূমিকা পালন করে যাচ্ছে শহরের অন্যতম বৃহৎ আয়তনের ক্লাব এগিয়ে চলো সংঘ। সারা বছর ধরে ক্রিকেটারদের প্রশিক্ষণ কর্মশালা জারি রাখা, মরশুম অনুযায়ী ফুটবল দলকে প্রশিক্ষণের মধ্যে রাখা, সবই চলছে যথারীতি নিয়মে। এখন জোর প্রস্তুতি ক্লাবে সার্বজনীন দুর্গোৎসব ঘিরে। ক্রিকেটারদের প্রশিক্ষণ পর্বে তেমন কোনও বিরতি নেই। সংঘের পক্ষ থেকে ক্রিকেটারদের উৎসাহ প্রদানের লক্ষ্যে আজ এক বিশেষ আয়োজন সম্পন্ন করা হয়। পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ অফিসাররা পেশাগত দায়িত্ব পালনের প্রেক্ষাপটে এগিয়ে চলো সংঘে এসেছিলেন পূজার মণ্ডপ অবজারভেশনে। এগিয়ে চলো সংঘের ক্রিকেট কোচিং সেন্টারের মহিলা ক্রিকেটারের হাতে সংঘের তরফ থেকে দেওয়া ক্রিকেট ব্যাট, গ্লাভস হেলমেট সহ ক্রিকেটের বেশ কিছু সরঞ্জাম এসপি সাহেবের হাত ধরে মহিলা ক্রিকেটারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সুপার এবং অফিসাররা ক্রিকেটারদের শুভেচ্ছা জানান। সংঘের পক্ষ থেকে সচিব সুমন্ত গুপ্ত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top