News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের দুৰ্গা পূজা কমিটিগুলিকে আৰ্থিক সাহায্য করবে সরকার, ক্যাবিনেট সিদ্ধান্ত- ৩৫০ জন আইনজীবীকে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ
Image

অসমের দুৰ্গা পূজা কমিটিগুলিকে আৰ্থিক সাহায্য করবে সরকার, ক্যাবিনেট সিদ্ধান্ত- ৩৫০ জন আইনজীবীকে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ

– ২০২৪ সালের জন্য সরকারি ছুটির দিনও ধাৰ্য
– চা বাগানগুলিতে ১০০টি নতুন বিদ্যালয়

গুয়াহাটি, ১৭ অক্টোবর (হি.স.) : অসমে তিন বছরের বেশি পুরনো পূজা কমিটিগুলিকে রাজ্য সরকার প্ৰদান করবে আৰ্থিক সাহায্য। আজ রাজ্য ক্যাবিনেটে এছাড়া আরও কয়েকটি সিদ্ধান্তে সিলমোহর পড়েছে।
আজ মঙ্গলবার মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠক শেষে পরিষদীয় মন্ত্ৰী জয়ন্তমল্ল বরুয়া এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তের নির্যাস দিতে গিয়ে এ কথা জানিয়েছেন। মন্ত্রী জয়ন্তমল্ল বলেন, আজ ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, কেউ যাতে কারোর কাছে চাঁদার নামে জুলুমবাজি না করে, তা রুখতে তিন বছরের বেশি পুরনো রাজ্যের ৬,৯৫৩টি পূজা কমিটিকে দশ হাজার টাকা করে রাজ্য সরকার প্রদান করবে।
ক্যাবিনেটের অন্য সিদ্ধান্ত সম্পর্কে তিনি জানান, প্ৰত্যেক জেলায় নিয়মিত ৩৫০ জন আইনজীবীকে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হবে। আইনি ব্যবস্থা ক্ষিপ্ৰতর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা পক্ষ হিসেবে পালন করবে রাজ্য সরকার। এর মাধ্যমে চা বাগানগুলিতে ১০০টি নতুন বিদ্যালয় স্থাপন করা হবে। ৩০০টি বিদ্যালয়ের নতুন ভবন হবে। এজন্য ব্যয় হবে মোট ৭ কোটি টাকা।
মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া জানান, প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সব মন্ত্ৰী পাঁচদিন করে পৃথক পৃথক মণ্ডলে অবস্থান ককবেন। এর জন্য পাঁচটি মণ্ডল বাছাই করা হয়েছে, সেগুলি যথাক্ৰমে উজান অসম, উত্তর অসম, বিটিআর, নিম্ন অসম এবং বরাক উপত্যকা।
তাছাড়া ২০২৪ সালের জন্য সরকারি ছুটির দিনও ধাৰ্য করা হয়েছে আজকের ক্যাবিনেট বৈঠকে। ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত খোলসা করে মন্ত্ৰী জয়ন্তমল্ল বরুয়া জানান, ৩৬টি সরকারি ছুটি (গ্যাজেটেড হলি-ডে), ৩০টি সীমিত ছুটি (রেস্ট্রিকটেড হলি-ডে), দুটি অৰ্ধদিবস ছুটি (দুটিকে মিলিয়ে এক দিন)। তদুপরি ওই বছরে রয়েছে ৫২ দিন রবিবার এবং ২৬ দিন দ্বিতীয় এবং চতুৰ্থ শনিবার। এই সব কয়টি ছুটির দিন একত্রিত করলে হয় ১৪৫দিন, অৰ্থাৎ ২০২৪ সালে প্ৰায় পাঁচ মাস ছুটি পাবেন সরকারি কৰ্মচারীরা। ছুটির এই তালিকায় আজকের ক্যাবিনেট বৈঠকে সিলমোহর পড়েছে বলে জানান জয়ন্তমল্ল বরুয়া।
অন্য সে সব বিষয়ে আজকের ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলির তথ্য দিয়ে মন্রীয়া বরুয়া জানান, বসুন্ধরা-২-এর মাধ্যমে রাজ্যের ১২৩টি খিলঞ্জিয়া (আদি বাসিন্দা) পরিবারকে ভূমি প্ৰদানের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া নিম্ন অসমের ৫৫ হাজার ভূমিহীন পরিবারকে ভূমির পাট্টা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবগঠিত নির্বাচন কেন্দ্রগুলিতে জলসেচ বিভাগ নতুন সার্কল, ডিভিশন এবং সাব-ডিভিশন নিৰ্মাণ করবে। ২৪ মেগাওয়ারে কারবি-লাংপি মিডল হাইড্ৰো প্ৰজেক্টের ৪১৭.৩২ কোটি টাকার অনুমোদন দিয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top