News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতের কমিউনিস্ট পার্টির ১০৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত কমলপুরে
Image

ভারতের কমিউনিস্ট পার্টির ১০৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত কমলপুরে

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৭ অক্টোবর : ভারতের কমিউনিস্ট পার্টির ১০৪ তম প্রতিষ্ঠা দিবস  ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) -র উদ্যোগে কমলপুর মহকুমার বিভিন্ন জায়গায় পার্টির পতাকা উত্তোলন করে ও শহীদবেদীতে মাল্যদান করে পালন করা হয়েছে।
মানিকভান্ডারে  অনুষ্ঠিত সভায় আলোচনা করতে গিয়ে রাজ্য কমিটির অন্যতম সদস্য অঞ্জন দাস বলেন – ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে উঠার ১০৩তম বর্ষে অতীতের গৌরবোজ্জল ইতিহাস  থেকে শিক্ষা নিয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে,আদর্শে অবিচল থেকেই আমাদের অগ্রসর হতে হবে।
বর্তমান প্রধানমন্ত্রী ৫৬ ইঞ্জি ছাতি ফুলিয়ে বিশ্বগুরু কড়া প্রহরায় থেকে দেশকে বিক্রি করার কাজের সঙ্গে দেদার দুর্নীতি, কারচুপি, জালিয়াতি করে দিব্যি বহাল তবিয়তে দুহাতে ব্যাপক মুনাফা কামানোর সুযোগে করে দিচ্ছে  প্রিয়তম বন্ধু আদানিদের বলে অভিযোগ করেন তিনি।
কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই চরম সাম্প্রদায়িক, স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত এবং  আধিপত্যবাদী। এরা সম্পূর্ণ অন্যায়ভাবে সর্বক্ষেত্রে আধিপত্যকায়েম কায়েম করতে চায়। বিচারব্যবস্থাকে কুক্ষিগত করতে চায়,যেন সরকারের বিরুদ্ধে  কোন  রায় না হয়। নির্বাচন কমিশনকে পকেটে পুরতে চায় যাতে কমিশন শাসক দলের হয়ে কাজ করে। তেমনি জাতীয় হিসাব পরিক্ষক সংস্হাকেও জো হজুর করতে চায় যেন সরকারের ব্যাপক দুর্নীতি  না বেরোয়। আর ই ডি -সি বি আই শাসক দলের শাখায় পরিণত হয়েছে। এই অবস্হায় দেশ ও দেশের জনগণকে রক্ষার একটিই পথ লড়াই। নয়া উদারবাদের বিরুদ্ধে লড়াই  হোক  আর  সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হোক অথবা গণতন্ত্রের জন্য  সংগ্রাম  হোক এইসব লড়াই  দ্বিধাহীনভাবে করে যেতে  হবে। আর এস এস  এবং বিজেপি  ও জানে তাদের লড়তে হবে কমিউনিস্টদের সঙ্গে। তাই  কমিউনিস্টদের উপর আক্রমন শাণিত হচ্ছে। এই অন্ধকারাচ্ছন্নতা কাটাতে লড়াইয়ের পরিধি আরো বড় করতে হবে বলে জানালেন অঞ্জন দাস।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top