ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর।। মূল টার্গেট ভালো খেলা এবং জয় পাওয়া। প্রতিপক্ষ তেলেঙ্গানা। ন্যূনতম গোলে হলেও জয়-ই মুল টার্গেট ত্রিপুরার ছেলেদের। ত্রিপুরা দলের ফুটবলাররা এবারকার সন্তোষ ট্রফি ফুটবলে যেন ডার্ক হর্স-এর মতো খেলছে। উদ্বোধনী ম্যাচে অন্ধ্রপ্রদেশকে হারিয়ে তারা বেশ নজর কেড়ে নিয়েছে। মহারাষ্ট্রের কোলাপুরে শুক্রবার থেকে শুরু হয়েছে সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টের এফ-গ্রুপের খেলা। ইতোমধ্যে ৮ অক্টোবর থেকে টুর্নামেন্ট শুরু হয়েছে। ছটি গ্রুপে খেলা। প্রতিটি গ্রুপে ছয়টি করে দল। গ্রুপ পর্যায়ে খেলার পর প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটো দলকে নিয়ে হবে মূল পর্বের খেলা। শুক্রবারে এফ গ্রুপের প্রথম খেলায় মহারাষ্ট্র ৮-০ গোলের ব্যবধানে আন্দামানকে পরাজিত করেছিল। দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা ন্যূনতম গোলে জয় পায় অন্ধ্রপ্রদেশকে হারিয়ে। বিকেলে তৃতীয় খেলায় তেলেঙ্গানা ও লাক্ষা দ্বীপের মধ্যে ম্যাচটি গোলশূন্য অবস্থায় ড্র তে শেষ হয়েছে। আগামী কাল সকাল সাড়ে আটটায় আন্দামান- নিকোবর ও লাক্ষাদ্বীপ পরস্পরের মুখোমুখি হবে। বেলা ১১ঃ৩০ টায় তেলেঙ্গানা খেলবে ত্রিপুরার বিরুদ্ধে। বিকেল সাড়ে তিনটায় দিনের তৃতীয় খেলায় মহারাষ্ট্র খেলবে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে। রবিবারে দ্বিতীয় রাউন্ডের খেলায় মহারাষ্ট্র ৪-০ গোলে লাক্ষাদ্বীপকে হারালেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তেলেঙ্গানা- অন্ধপ্রদেশ এবং আন্দামান নিকোবর ও ত্রিপুরার ম্যাচ দুটো গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি হয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যে গ্রুপ-এ থেকে কেরালা, গ্রুপ-বি থেকে দিল্লী, গ্রুপ-সি থেকে মনিপুর, গ্রুপ-ডি থেকে আসাম এবং গ্রুপ ই থেকে সার্ভিসেস মূল পর্বের লক্ষ্যে ক্রমশ এগিয়ে যাচ্ছে।

সন্তোষে পাখির চোখ গ্রুপ রানার্স তেলেঙ্গানা জয়ে আজ মরিয়া ত্রিপুরা
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















