News Flash

  • Home
  • দেশ
  • দুর্নীতি মামলায় ওএমআর শিট প্রস্তুতকারক সংস্থার কর্মী সিবিআইয়ের জালে
Image

দুর্নীতি মামলায় ওএমআর শিট প্রস্তুতকারক সংস্থার কর্মী সিবিআইয়ের জালে

কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.) : নিয়োগ দুর্নীতি মামলায় আবার এক জন গ্রেফতার সিবিআইয়ের হাতে। সোমবার গ্রেফতার হলেন ওএমআর শিট প্রস্তুতকারক সংস্থা এস এন বসু রায় অ্যান্ড কোম্পানির আধিকারিক পার্থ সেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কিছু দিন আগে তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন পার্থ।

নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার পার্থ সেন। ওএমআর শিট নষ্টের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই সিবিআইয়ের নজরে ছিলেন ধৃত ব্যক্তি।

নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য-রাজনীতি। গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ প্রশাসনের শীর্ষস্থানীয় একাধিক ব্যক্তি। দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ক্রমাগত প্রকাশ্যে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

বেশ কিছুদিন আগেই সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছিল, ওএমআর শিট বিকৃত করা হয়েছে। তার জন্য কমিটি তৈরি করা হয়েছিল বলেও আদালতে দাবি করেছিল সিবিআই।

এবার ওএমআর শিট নষ্ট করার ঘটনায় জড়িত সন্দেহে বসু রায় কোম্পানির পার্থ সেনকে গ্রেফতার করল সিবিআই। দীর্ঘদিন ধরেই সিবিআইয়ের নজরে ছিলেন পার্থ। তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়েছিল। এবার গ্রেফতার করা হল তাঁকে।

Releated Posts

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top