News Flash

  • Home
  • প্রধান খবর
  • মিজোরাম নির্বাচন ২০২৩ : ৩৯টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের
Image

মিজোরাম নির্বাচন ২০২৩ : ৩৯টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের

আইজল, ১৬ অক্টোবর (হি.স.) : ৪০ সদস্যের মিজোরাম বিধানসভা নির্বাচনে ৩৯টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। আজ সোমবার সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধীর উপস্থিতিতে রাজধানী আইজলে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত দলীয় তালিকা অনুয়ায়ী পাঁচজন বর্তমান বিধায়কের মধ্যে চারজনকে আসন্ন নির্বাচনে টিকিট দিয়েছে কংগ্রেস। পলক বিধানসভা আসনের বিধায়ক কেটি রোখাওয়ের পরিবরিতে আইপি জুনিয়র নামে নতুন প্রার্থী দিয়েছে দল।

তালিকায় ঘোষিত অন্যান্য উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মিজোরাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি লালসাওতা আইজল পশ্চিম-৩ (তফশিলি উপজাতি সংরক্ষিত) আসনে, আইজল উত্তর-১ (তফশিলি উপজাতি সংরক্ষিত) আসনে দলীয় নেতা লালনুনমাবিয়া চুয়াংগোকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এদিকে দুই মহিলা প্রার্থীকে টিকিট দিয়েছে কংগ্রেস। এছাড়া সংখ্যালঘু চাকমা সম্প্রদায়ের দুজনকে প্রার্থী করেছে দল। তাঁরা পশ্চিম টুপি আসনের বিদ্যমান বিধায়ক নীহারকান্তি চাকমা এবং তুইচোয়াং আসনে হারা প্রসাদ চাকমা।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী লাল থানহাওলার অধীনে কংগ্রেস ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত মিজোরামে শেষবার ক্ষমতায় ছিল। ২০১৮ সালের রাজ্য নির্বাচনে জোরামথাঙ্গা নেতৃত্বাধীন মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)-এর কাছে পরাজিত হয়েছিল কংগ্রেস।

বর্তমান মিজোরাম বিধানসভায় ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্টের (এমএনএফ) সদস্য সংখ্যা ২৭। প্রধান বিরোধী দল জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম)-এর ছয়, কংগ্রেসের পাঁচ এবং বিজেপির একজন বিধায়ক রয়েছেন।

আগামী ৭ নভেম্বর মিজোরাম বিধানসভার নির্বাচন৷ ভোট গণনাও ফলাফল ৩ ডিসেম্বর৷

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top