News Flash

  • Home
  • দেশ
  • “এখানে পরিবর্তনের জন্য সমস্ত শক্তি ঢেলে দেব’’, মন্তব্য অমিত শাহর
Image

“এখানে পরিবর্তনের জন্য সমস্ত শক্তি ঢেলে দেব’’, মন্তব্য অমিত শাহর

কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.) : ‘‘আজকে রাজনীতির কথা বলতে আসিনি। তবে রাজনীতির কথা বলতে আমি আবার বাংলায় আসব। রাজনীতির কথা বলব। এখানে পরিবর্তনের জন্য সমস্ত শক্তি ঢেলে দেব। তবে এখন দু্র্গা পুজো। আজ মায়ের কাছে গোটা দেশের জন্য সুখ-শান্তি প্রার্থনা করব। যেন অন্যায়মুক্ত হয় বাংলা।”

সোমবার মধ্য কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো (বিজেপি কাউন্সিলর সজল ঘোষের উদ্যোগে) উদ্বোধন করতে এসেছিলেন অমিত শাহ। সেই মঞ্চ থেকে কোনও দলের নাম করে না করে শাহ এ কথা বলেন। বুঝিয়ে দিয়েছেন তাঁর নিশানা কী। রাজনীতির কথা বলবেন না বলেও ঠারেঠোরে সেই রাজনীতির কথাই বলে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সজল ঘোষ-সহ অন্যান্যরা।

এ বার সন্তোষ মিত্র স্কোয়ারের থিম অযোধ্যার রামমন্দির। সেই পুজোর উদ্বোধন করে শাহ বলেন, ‘‘আগামী জানুয়ারি মাসে অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন। তার আগে কলকাতাবাসী রামমন্দিরের উদ্বোধন করে দিলেন। দুর্গাপুজোর মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে রামমন্দিরের ভাবনা পৌঁছে দিল কলকাতা।”

শাহ আরও বলেন, ‘‘মা দুর্গার কাছে একটাই প্রার্থনা, বাংলায় যেন দুর্নীতি, অত্যাচারের দ্রুত অবসান হয়।’’ শাহের কলকাতায় আসা ছিল আক্ষরিক অর্থেই ঝটিকা সফর। সকালে গুজরাত থেকে বেরিয়ে ছত্তীসগঢ়ের ভোটের প্রচারে যান শাহ। সেখান থেকে আসেন কলকাতায়। সজলের পুজের উদ্বোধন করেই রওনা দেন দিল্লির উদ্দেশে।

শাহের সফরের আগে রবিবার বিজেপির বৈঠকে ‘অনৈক্য’ দেখা গিয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকলেও ছিলেন না দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু আবার বলেছিলেন, রবিবার সকাল পর্যন্ত তিনি জানতেনই না, অমিত শাহ আসছেন। সোমবারের মঞ্চে দিলীপবাবু বাদে সকলেই ছিলেন। সব মিলিয়ে অমিত শাহর এই ঝটিকা সফরেও বাংলার বিজেপি নেতৃত্বের ঐক্য নিয়ে প্রশ্ন তুলে দিল।

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনের ২০ দিন, দুই দাবিতে এখনও অচলাবস্থা

রাঁচি, ১২ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ঝাড়খণ্ডের রাঁচিতে পড়ুয়াদের চলমান আন্দোলন বুধবার ২০ দিনে পড়ল।…

ByByNews Desk Aug 12, 2026

অপারেশন সিঁদুরের পর লস্কর, জইশ ও হিজবুলের অভিযান সরাসরি নিয়ন্ত্রণে আইএসআই

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপের ধরনে বড় পরিবর্তন এসেছে বলে গোয়েন্দা সূত্রে…

ByByNews Desk Aug 12, 2026

সংখ্যালঘুদের নিশানা করতেই এফসিআরএ সংশোধনী: অভিযোগ অখিলেশের, বিল প্রত্যাহারের দাবি বিরোধীদের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন বা এফসিআরএ-র সংশোধনী নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন…

ByByNews Desk Aug 12, 2026

আইএসআই-যোগের সন্দেহে পাকিস্তানি নাগরিক-সহ দু’জনকে গ্রেফতার বঙ্গ এসটিএফের

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে এক পাকিস্তানি নাগরিক-সহ…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top