News Flash

Image

ফের পানীয় জলের দাবিতে পথ অবরোধ 

আগরতলা, ১৬ অক্টোবর: পানীয় জলের সমস্যায় নাজেহাল এলাকাবাসী। দীর্ঘ দিন সমস্যার সমাধান না পেয়ে ফের পানীয় জলের দাবিতে আজ অসম আগরতলা জাতীয় সড়কে পথ অবরোধে বসেন কুমারঘাট ব্লকের পূর্ব কাঞ্চনবাড়ী গ্রাম পঞ্চায়েতের অধীন শান্তিপল্লী কুষ্ঠরোগী কলোনি এলাকাযর প্রমীলা বাহিনী। অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভিগছেনন পূর্ব কাঞ্চনবাড়ী গ্রাম পঞ্চায়েতের অধিন শান্তিপল্লী কুষ্ঠরোগী কলোনি এলাকাবাসী। একাধিকবার এ বিষয়ে প্রসাশনের উচ্চ পদস্থ আধিকারিকদের জানানো হলেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহন করেনি। তাই আজ সকালে পানীয় জলের দাবিতে পথ অবরোধে বসেন তাঁরা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রসাশনের উচ্চ পদস্হ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন এবং আশ্বাস দিয়েছেন দূত পানীয় জলের সমস্যা সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top