News Flash

  • Home
  • দিনের খবর
  • ১২.১২ কোটি টাকার মাদক ট্যাবলেট মেথামফেটামিন সমেত মিজোরামে গ্রেফতার করিমগঞ্জের দুই যুবক
Image

১২.১২ কোটি টাকার মাদক ট্যাবলেট মেথামফেটামিন সমেত মিজোরামে গ্রেফতার করিমগঞ্জের দুই যুবক

আইজল, ১৫ অক্টোবর (হি.স.) : মিজোরামে আরও ১২.১২ কোটি টাকার নিষিদ্ধ মাদক ট্যাবলেট মেথামফেটামিন উদ্ধার করেছেন আসাম রাইফেলস এবং একসাইজ অ্যান্ড নারকটিক দফতরের আধিকারিকরা। মাদক পাচারের অভিয়োগে গ্রেফতার করা হয়েছে অসমের করিমগঞ্জ জেলার দুই যুবককে। ধৃত দুই যুবককে জনৈক ফকর উদ্দিনের বছর ৩২-এর ছেলে আলতাব উদ্দিন এবং রিয়াজ উদ্দিনের ছেলে আনাম উদ্দিন (৩২) বলে পরিচয় পাওয়া গেছে।

আজ রবিবার আসাম রাইফেলস-এর এক সূত্র এ খবর দিয়ে জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে মিজোরামের ভারত-মায়ানমার সীমান্তবর্তী চাম্পাই জেলার অন্তর্গত জোতে গ্রামে একসাইজ অ্যান্ড নারকটিক দফতরের আধিকারিকদের নিয়ে যৌথ অভিযান চালিয়ে ৪০,৪০০টি নেশার মেথামফেটামিন ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত মেথামফেটামিনগুলির আন্তর্জাতিক বাজারমূল্য ১২ কোটি ১২ লক্ষ টাকা।

উভয়ের বিরুদ্ধে চাম্পাই জেলা বিশেষ নারকোটিক থানায় নারকটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস) আইনের অধীনে ৪৬/২৩ নম্বরে মামলা নথিভুক্ত করে তদন্ত করা হচ্ছে, জানিয়েছে সূত্রটি।

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top