News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌১৯ জাতীয় মহিলা ক্রিকেটে শেষ ম্যাচে আজ ত্রিপুরা – ছত্তিশগড়ের
Image

অনূর্ধ্ব-‌১৯ জাতীয় মহিলা ক্রিকেটে শেষ ম্যাচে আজ ত্রিপুরা – ছত্তিশগড়ের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর।। আসরের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে আগামীকাল ত্রিপুরা। প্রতিপক্ষ ছত্তিশগড়। অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের একদিবসীয় ক্রিকেটে। দেরাদুনের ইমেরাল্ড হাইট ইন্টারম্যাশনাল স্কুল মাঠে হবে ম্যাচটি। আপাতত দুদলই ৪ টি করে ম্যাচ খেলে নিয়েছে। দু-‌দলই জয় পেয়েছে ১ টি করে ম্যাচ। ৪ পয়েন্ট পেয়ে রান রেটে আপাতত চতুর্থ স্থান রয়েছে ছত্তিশগড়। সোমবার যে দলই জয় পাবে সেই দলই গ্রুপে চতুর্থ স্থান পেয়ে যাবে। রবিবার দু-‌দলই শেষ প্রস্তুতি সেরে নেয়। আসরে ত্রিপুরাকে ভুগিয়েছে ব্যাটসম্যান-‌রা। শেষ ম্যাচে কী জ্বলে উঠতে পারবেন ত্রিপুরার ওই নবাগত মেয়েরা?‌ রবিবার প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন রিফু দেববর্মা-‌রা। অনুশীলনে ব্যাটসম্যানদের উপরই বেশী জোড় দেন কোচ শ্রাবণী দেবনাথ। আসরের শেষ ম্যাচে জয় পাওয়া নিয়ে আশাবাদী ত্রিপুরার শিবির। অন্তত ক্রিকেটারদের শারীরিক ভাষা তাই বলছে। কোচ শ্রাবণী দেবনাথের গলায়ও অনেকটা আত্মবিশ্বাসের সুর। তবে জয় পেতে ব্যাটসম্যানদের গুরু দায়িত্ব নিতে হবে, তা স্পষ্টভাবে জানিয়ে দেন।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top