News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর জোর দিলেন আশিস
Image

দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর জোর দিলেন আশিস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর : ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের চারটি বিভাগ অর্থাৎ আদিবাসী কংগ্রেস, তপশিলি জাতি কংগ্রেস, ওবিসি এবং মাইনোরিটি কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে আজ এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্যরা। এদিনের এই সভা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, এই চারটি সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মসূচী রুপায়ন ও সাঙ্ঘঠনিক পরিকাঠামোর পুনর্বিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এদিনের সভায়। তিনি বলেন এই জাতি গোষ্ঠীর মানুষের অধিকার প্রতিষ্টিত করতে গোটা দেশেই আন্দোলন কর্মসূচী হাতে নিয়েছে কংগ্রেস।

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মণ শাসক দলের সমালোচনায়  মুখর হয়েছেন। তার কথায়, “ বিজেপি একটি সুপার ডুপার হিট ফ্লপ সরকার, তাদের কাছে ভালো কিছুই নেই, কিছুই হচ্ছে না।”

তিনি শহরের হাসপাতালগুলির প্রসঙ্গ তুলে এনে বলেন, জিবি হাসপাতালে নতুন নতুন বিভিন্ন পরিষেবার উদ্বোধন করা হচ্ছে। মানুষ মনে করছে এবার নতুন করে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন হল, কিন্তু আদতে পরিষেবা কিছুই নেই বলে অভিযোগ করেছেন বিধায়ক। তিনি আরও বলেন, মানুষ কোনো দলকে বর্তমানে বিশ্বাস করতে পারছেনা। বিজেপি কেউ না। এমনকি সিপিআইএম দলকেও মানুষ বিশ্বাস করতে পারছে না। উনার কথায় রাজ্যের মানুষের ভরসা এখন একমাত্র কংগ্রেস।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top