News Flash

  • Home
  • দেশ
  • ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ কোরিয়ার জাতীয় পরিষদের অধ্যক্ষ কিম জিন পিও-র
Image

ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ কোরিয়ার জাতীয় পরিষদের অধ্যক্ষ কিম জিন পিও-র

নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.) : কোরিয়ার জাতীয় পরিষদের অধ্যক্ষ কিম জিন পিও শুক্রবার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করলেন। কোরিয়া প্রজাতন্ত্রের ন্যাশনাল অ্যাসেম্বলির অধ্যক্ষ কিম জিন পিও এদিন পি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন।

সাক্ষাৎ করার সময়ে বিড়লা তাঁকে বলেন, ২০২৩ সাল ভারত এবং কোরিয়া উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এবছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হচ্ছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাঁকে আরও বলেন, ভারত ও কোরিয়ার মধ্যে বহুমাত্রিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। বিড়লা জানান, রাজনীতি, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের ফলে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক জোরদার হয়েছে। বৌদ্ধধর্ম, বৌদ্ধ ভিক্ষুদের সফর ছাড়াও দুই দেশের মধ্যে জ্ঞান ও ধারণা বিনিময়ের ফলে উভয়ের সম্পর্ক জোরদার হয়েছে বলেও মন্তব্য করেন ওম বিড়লা। তিনি ভারত ও কোরিয়ার মধ্যে সংসদীয় সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top