News Flash

Image

ফের যান দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১২ অক্টোবর: ফের যান দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কৈলাশহর স্টেট ব্যাংক সংলগ্ন এলাকায়। বর্তমানে উনকোটি জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাল্লা লড়ছেন ওই বাইক আরোহী। প্রাপ্ত সংবাদে জানা যায় যে খাওরাবিল এলাকার বাসিন্দা দিলীপ নমঃ, তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রি। বৃহস্পতিবার দুপুরবেলা কৈলাশহর স্টেট ব্যাংকের সামনে দিলীপ নমঃ উনার বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। যার ফলে তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। পাশপাশি উনার মাথার পেছন দিকে গুরুতরভাবে আঘাত লেগেছে। মুহূর্তেই রক্তে ভেসে যায় পুরো রাস্তা। স্থানীয়রা ঘটনাস্থলে এসে ভিড় জমায়। খবর পাঠানো হয় কৈলাশহর অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্তলে ছুটে যায় কৈলাশহর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তারা গিয়ে গুরুতর আহত অবস্থায় দিলীপ নমঃকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। স্থানীয়দের দাবী ওই এলাকায় কোনো ট্রাফিক কর্মী থাকেন না যানবাহন নিয়ন্ত্রন করার জন্য। যার ফলে ওই এলাকায় দুর্ঘটনা প্রায়ই ঘটে চলে। ট্রাফিক দপ্তরের তরফে ওই এলাকা নিয়ন্ত্রনে ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন স্থানীয়রা। 

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top