News Flash

  • Home
  • দেশ
  • কামাক্ষ্যাগামী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় বিঘ্নিত রেল পরিষেবা, বাতিল দু’টি ট্রেন
Image

কামাক্ষ্যাগামী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় বিঘ্নিত রেল পরিষেবা, বাতিল দু’টি ট্রেন

বক্সার, ১২ অক্টোবর (হি.স.): বিহারের বক্সার জেলায় দিল্লি থেকে কামাক্ষ্যাগামী নর্থ-ইস্ট এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। বাতিল করা হয়েছে দু’টি ট্রেন, এছাড়াও ২১টি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রেলের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। পূর্ব মধ্য রেলওয়ে জোনের পক্ষ থেকে জারি করা একটি বিবৃতি অনুসারে, যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, তার মধ্যে রয়েছে-কাশী-পাটনা জন শতাব্দী এক্সপ্রেস (১৫১২৫) এবং পাটনা-কাশী জন শতাব্দী এক্সপ্রেস (১৫১২৬)৷

উল্লেখ্য, বুধবার রাতে বক্সার জেলার রঘুনাথপুরে লাইনচ্যুত হয়ে যায় ১২৫০৬ ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসের ২১টি বগি। প্রাথমিকভাবে জানা গিয়েছিল ৬টি বগি লাইনচ্যুত হয়েছে, পরে জানা যায় মোট ২১টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জন যাত্রীর, এছাড়াও কমপক্ষে ৭০ জন যাত্রী আহত হয়েছেন।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top