News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেজরিওয়ালের ইস্তফা চেয়ে দিল্লিতে বিক্ষোভ বিজেপির, ধুন্ধুমার পরিস্থিতি রাজধানীতে
Image

কেজরিওয়ালের ইস্তফা চেয়ে দিল্লিতে বিক্ষোভ বিজেপির, ধুন্ধুমার পরিস্থিতি রাজধানীতে

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। দিল্লির আম আদমি পার্টির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালের ইস্তফার দাবি জানান বিজেপির নেতা-কর্মীরা। বিজেপির এই বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

আবগারি নীতি মামলায় এএপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের সময় দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। কেজরিওয়ালের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন বিজেপির নেতা-কর্মীরা। ব্যারিকেড করে বিজেপি কর্মীদের থামিয়ে দেয় পুলিশ। এরপরই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, “(দিল্লির মুখ্যমন্ত্রী) অরবিন্দ কেজরিওয়ালকে অবশ্যই পদত্যাগ করতে হবে, তিনি লক্ষ লক্ষ মানুষকে লুট করেছেন।”

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top