News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিয়ের চাপে রাজস্থানে বিধানসভা নির্বাচনের দিন পরিবর্তন, ২৩-র বদলে ২৫ নভেম্বর হবে ভোট
Image

বিয়ের চাপে রাজস্থানে বিধানসভা নির্বাচনের দিন পরিবর্তন, ২৩-র বদলে ২৫ নভেম্বর হবে ভোট

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১১ অক্টোবর৷৷ বিয়ের চাপে রাজস্থানে বিধানসভা নির্বাচনের দিন পরিবর্তন করা হয়েছে৷ ২৩ নভেম্বরের পরিবর্তে রাজস্থানে ২৫ নভেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে৷ জাতীয় নির্বাচন কমিশন আজ এক প্রেস বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন৷
কমিশন জানিয়েছে, ৯ অক্টোবর ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা দেওয়া হয়েছিল৷ ঐ সূচি অনুযায়ি রাজস্থানে ২৩ নভেম্বর বিধানসভা নির্বাচনের দিন স্থির ছিল৷ কিন্তু, ঔ রাজ্য থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংস্থা এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে নির্বাচনের দিন পরিবর্তন করার জন্য কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে৷ কারণ, ২৩ নভেম্বর রাজস্থানে বড়মাত্রায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ ফলে, ঐ দিন নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হবে৷ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে কমিশন রাজস্থানে বিধানসভা নির্বাচনের দিন ২৩ নভেম্বরের পরিবর্তে ২৫ নভেম্বর চূড়ান্ত করেছে৷
রাজস্থানে বিধানসভা নির্বাচনের সংশোধিত সূচি অনুযায়ী ৩০ অক্টোবর বিজ্ঞপ্তি জারি হবে৷ ঐ রাজ্যের মনোনয়নপত্র জমা দেওয়া অন্তিম তারিখ ৬ নভেম্বর, সুকটিনি ৭ নভেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম তারিখ ৯ নভেম্বর স্থির করা হয়েছে৷ নির্বাচন ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং ফলাফল পূর্বের নির্ধারিত সূচি অনুযায়ী ৩ ডিসেম্বর ঘোষণা দেবে কমিশন৷

Releated Posts

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top