News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীর আশীর্বাদে মধ্যপ্রদেশে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করবে : শিবরাজ
Image

প্রধানমন্ত্রীর আশীর্বাদে মধ্যপ্রদেশে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করবে : শিবরাজ

ঋষিকেশ, ১১ অক্টোবর (হি.স.) : প্রধানমন্ত্রী মোদীর আশীর্বাদে মধ্যপ্রদেশে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করবে। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এদিন উত্তরাখণ্ডের ঋষিকেশ-যোগা শহরে পরিবারকে সঙ্গে নিয়ে সাধুদের থেকে আশীর্বাদ নেন। এরপর তিনি গঙ্গার তীরে নির্জনে ধ্যান করেন।

মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদে মধ্যপ্রদেশে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর তিনি, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে উত্তরাখণ্ড সফরে এসেছিলেন। সাধুদের আশীর্বাদ নেওয়ার পাশাপাশি তিনি দুদিন ধরে ধ্যানও করেন। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভারতকে গৌরবময় ও সমৃদ্ধ করার মহাযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই মহাযজ্ঞ সফলতা পাবে। মধ্যপ্রদেশে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি, যার কোনও বিকল্প নেই। তিনি আরও জানান, বিজেপির কোটি কোটি কর্মীর মতো তিনিও মধ্যপ্রদেশের মানুষের সেবায় নিয়োজিত। তাঁর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোটি কোটি কর্মীও দেশ গড়ার লক্ষ্যে নিজেদের নিয়োজিত করবে বলেও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মন্তব্য করেন।

Releated Posts

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভে রাহুলের সঙ্গে দেখা করলেন জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের…

ByByNews Desk Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ইস্যুতে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে অবস্থান বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি…

ByByNews Desk Jul 21, 2026

মধ্যপ্রদেশ বিধানসভায় ইউসিসি বিল ঘিরে তুমুল বিক্ষোভ, সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি কংগ্রেসের

ভোপাল, ২১ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে মঙ্গলবার ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বিল, ২০২৬ নিয়ে তুমুল বাগ্‌যুদ্ধ…

ByByNews Desk Jul 21, 2026

দিল্লিতে সিজেপি-র আন্দোলনে যোগ দেবেন মমতা, তৃণমূলের নাম-প্রতীক নিয়ে লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top