News Flash

  • Home
  • খেলা
  • ট্রফি নির্ণায়ক ম্যাচে আজ অ্যাডভান্টেজ এগিয়ে চলো-র, ফরোয়ার্ডও ছাড়তে নারাজ
Image

ট্রফি নির্ণায়ক ম্যাচে আজ অ্যাডভান্টেজ এগিয়ে চলো-র, ফরোয়ার্ডও ছাড়তে নারাজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর।। ফাইনাল ম্যাচ, ভাইটাল ম্যাচ, ডার্বি ম্যাচ – সব কথাই প্রযোজ্য আজ, আগামীকালের ম্যাচ ঘিরে। খেতাব জয়ের লড়াইয়ে এগিয়ে চলো সংঘ খেলবে ফরওয়ার্ড ক্লাবের বিরুদ্ধে। গত মরশুমের মাঠের বাইরের কচকচানি ঠান্ডা লড়াইয়ের রেশ কিন্তু এখনও বিদ্যমান। প্রকাশ্যে বন্ধুসুলভ মনোভাবে গদগদ মনে হলেও, ফেন্সিং এর ভেতরে মেঠো লড়াইয়ে মনে হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে উত্তেজনার পারদ টগবগ করে ফুটছে। অ্যাডভান্টেজে আছে এগিয়ে চলো। অন্ততপক্ষে ড্র হলেই টানা দুবারের জন্য দ্বিমুকুট খেতাব চলে আসবে এগিয়ে চলোর ঘরে। ‌ ন্যূনতম গোলে জয় পেলে তো কথাই নেই। ‌ পক্ষান্তরে ফরওয়ার্ড ক্লাবকে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের মধ্য দিয়ে শেষ হাসি হাসতে হলে সরাসরি জয় ছিনিয়ে নেওয়া ছাড়া আর কোন বিকল্প নেই। মাঠে ঠিক সময়ে দু দলের খেলোয়ারদের পারফরম্যান্সেই জানান দেবে কোন্ দল এবার চ্যাম্পিয়ন হবে, আর কোন্ দলকেই সন্তুষ্ট থাকতে হবে রানার্স খেতাব নিয়ে। ফুটবল মহলও অপেক্ষমান আগামীকালের সেই মাহেন্দ্রক্ষনের জন্য।

Releated Posts

লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান

লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…

ByBySandeep Biswas Jul 11, 2026

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top