News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন বন্দীর মৃত্যু ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু
Image

কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন বন্দীর মৃত্যু ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু

আগরতলা, ১০ অক্টোবর: বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন বন্দী আনুমানিক ৪৩ বছরের বাবুল দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্টেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। বিচারাধীন বন্দী বাবুল দাসের মৃত্যুর ঘটনায় কারোর কাছে কোনও তথ্য থাকলে তা তিনি সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ের অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তার (পিপি) কাছে আগামী ১৬ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়ের মধ্যে লিপিবদ্ধ করতে পারবেন। সিপাহীজলা জেলার জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ৯ অক্টোবর থেকে এই ঘটনায় বক্তব্য লিপিবন্ধ করার কাজ শুরু হয়েছে। এই ঘটনার তদন্ত যাতে যথাযথভাবে সম্পন্ন হয় সেজন্য আত্মীয় পরিজন সহ কারোর কোনও বক্তব্য থাকলে তা লিপিবদ্ধ করা যাবে। উল্লেখ্য, পশ্চিম ত্রিপুরা জেলার অরুস্বতীনগর পুলিশ থানার অন্তর্গত ক্যাম্পেরবাজারের নন্দীটিলার বাসিন্দা মৃত হরচন্দ্র দাসের পুত্র বাবুল দাসের বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারের বিচারাধীন বন্দী থাকা অবস্থায় গত ২৯ আগস্ট, ২০২৩ দুপুর ১টা ২০ মিনিট নাগাদ বিশালগড় মহকুমা হাসপাতালে মৃত্যু হয়।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top