News Flash

  • Home
  • দিনের খবর
  • “মমতার পুলিশ ধর্ষকদের সুরক্ষা দেয়“, কামদুনিতে তোপ শুভেন্দুর
Image

“মমতার পুলিশ ধর্ষকদের সুরক্ষা দেয়“, কামদুনিতে তোপ শুভেন্দুর


কলকাতা, ১০ অক্টোবর (হি.স.) : “প্রমাণ হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যারের সরকার, তাঁর পুলিশ ধর্ষকদের সুরক্ষা দেয়।” কামদুনি নিয়ে বিজেপির মহিলা মোর্চার মিছিল থেকে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার বিজেপির মহিলা মোর্চার মিছিলে বিরোধী দলনেতা যোগ দিতে যাওয়ার আগেই পতাকা-যুদ্ধ শুরু হয়ে যায় কামদুনিতে। সকালে গোটা এলাকা মুড়ে ফেলা হয় তৃণমূলের পতাকায়। বেলার দিকে পাল্টা পতাকা লাগানোর কাজ শুরু করে বিজেপি।

রাজ্য বিজেপি মহিলা মোর্চার ডাকে এদিন কামদুনিতে মিছিল হয়। তাতে যোগ দিয়ে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ান বিরোধী দলনেতা।

তিনি বললেন, “মৌসুমী, টুম্পা বা বাকিদের জন্য নিরাপত্তার ব্যবস্থা হয়নি। নিরাপত্তার ব্যবস্থা হয়েছে, কিন্তু যারা ধর্ষক তাদের বাড়ির সামনে পুলিশ পোস্টিং হয়েছে। তাদের বাড়ির সামনে পুলিশের মোতায়েন হয়েছে। যাতে তারা সুরক্ষিত থাকে। প্রমাণ হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাঁর পুলিশ ধর্ষকদের সুরক্ষা দেয়।
বিজেপির এই মহিলা মোর্চা আজকের এই আন্দোলন নয়, আগেও সুকান্ত মজুমদারের নেতৃত্বে এখানে জেলা বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিল। আজ আমরা হেঁটে গেলাম। গতকাল আমরা পরিবারের সঙ্গে এবং যাঁরা প্রতিবাদী নারী মৌসুমী-টুম্পার সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের এসএলপির উপর নির্ভর না করে, তাঁরা যদি সুপ্রিম কোর্টে যান, তাহলে বিজেপি, বিরোধী দলনেতা আমরা সর্বোচ্চ দুই ব্যারিস্টারের নাম আমাদের দিয়েছেন। আমরা তাঁদেরই ব্যবস্থা করেছি। আমরা নিশ্চিত উচ্চ আদালতের হস্তক্ষেপে এই ধর্ষকরা সর্বোচ্চ শাস্তি পাবে। আমাদের যে বোনটিকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তাঁর আত্মা শান্তি পাবে।”
কামদুনিতে নাঙ্গলপোতা থেকে বিজেপির মহিলা মোর্চার মিছিলে বিরোধী দলনেতা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top