News Flash

  • Home
  • খেলা
  • রানার্স ট্রফির আশা জিইয়ে রাখতে আজ মরিয়া রামকৃষ্ণ ও লাল বাহাদুর
Image

রানার্স ট্রফির আশা জিইয়ে রাখতে আজ মরিয়া রামকৃষ্ণ ও লাল বাহাদুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর।। রানার্সআপ ট্রফি ঘরে তোলার হাতছানি। এবারের মত চ্যাম্পিয়ন খেতাব অধরা দুই দল, রামকৃষ্ণ ক্লাব ও লাল বাহাদুর ব্যায়ামাগারের। তবে চন্দ্র মেমোরিয়াল ফুটবলে রানার্স খেতাবের আশা আপাতত জিইয়ে রয়েছে দুদলের সামনেই। আগামীকাল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল সুপার লিগের পঞ্চম ম্যাচ তথা তৃতীয় রাউন্ডের প্রথম খেলা। রামকৃষ্ণ ক্লাব ও লাল বাহাদুরের মধ্যে যে দল জয়ী হবে তিন/চার বা ততোধিক গোল ব্যবধানে। তবেঊ রানার্স খেতাবের দাবিদার হতে পারবে। অবশ্যই কিন্তু থাকবে একটা, যে পরদিন অর্থাৎ ১১ অক্টোবর বুধবারে সুপার লীগের অন্তিম খেলায় ফরোয়ার্ড ক্লাব ও এগিয়ে চলো সংঘের মধ্যে ম্যাচটি জয় পরাজয়ের মধ্য দিয়ে ফয়সালা হতে হবে। ওই ম্যাচ ড্র-তে নিষ্পত্তি হলে কিন্তু চ্যাম্পিয়ন খেতাবের মতো রানার্স খেতাবও অধরা থেকে যাবে রামকৃষ্ণ, লালবাহাদুরের কাছে। প্রথম রাউন্ডের খেলায় ড্র এবং দ্বিতীয় রাউন্ডের খেলায় প্রতিপক্ষের কাছে পরাজয় লাল বাহাদুর ব্যায়ামাগার ও রামকৃষ্ণ ক্লাবকে আজ এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। এখন তাকিয়ে আগামীকাল মরশুমে নিজেদের শেষ ম্যাচের ফলাফলের দিকে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top