News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দেশের মানুষকে সংযুক্ত থাকার বার্তা প্রধানমন্ত্রীর
Image

নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দেশের মানুষকে সংযুক্ত থাকার বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, সারাদেশের মানুষের সঙ্গে যোগাযোগের একটি অন্যতম প্রধান মাধ্যম হল হোয়াটসঅ্যাপ।

সোমবার প্রধানমন্ত্রী নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক শেয়ার করে একথা লেখেন। প্রধানমন্ত্রী সোমবার এক্স-এ পোস্ট করে লেখেন, “সারা দেশে আমার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ আমার জন্য আরেকটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠছে। আপনাদের অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে আমার সঙ্গে যুক্ত হতে হবে এবং অবিলম্বে আপনারা ফোনে সমস্ত আপডেট পেতে শুরু করবেন।”

মোদী এখন চ্যানেল ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপেও রয়েছেন। গতমাসেই একথা ঘোষণা করা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদীর অ্যাপের মাধ্যমে সমর্থকদের বিভিন্ন তথ্য দেওয়ার সুবিধা দেবে। দেশবাসী সহজেই এই চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রী সংক্রান্ত বিভিন্ন তথ্য পেয়ে যাবেন।
প্রধানমন্ত্রীর প্রথম পোস্টটি হল নতুন সংসদ ভবনে বসে থাকা তাঁর একটি ছবি, যার ক্যাপশনে লেখা, “হোয়াটসঅ্যাপ সম্প্রদায়ে যোগ দিতে পেরে রোমাঞ্চিত! এটি আমাদের কথোপকথনের যাত্রায় আরেকটি ধাপ। আসুন এখানে সংযুক্ত থাকি! এখানে নতুন একটি সংসদ ভবনের ছবি…”

Releated Posts

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top