নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর : মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিরূপ মন্তব্যের জেরে কমলপুর মন্ডল সম্পাদক দেবরাজ দেব বিশ্বাসকে কারণ দর্শানোর নোটিশ ধরানো হলো। কেন তার বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা যাবে না তার স্বপক্ষে পাঁচ দিনের মধ্যে জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি দলের তরফ থেকে লিখিতভাবে কমলপুর মন্ডল সম্পাদক দেবরাজ দেব বিশ্বাসকে নোটিশ ইস্যু করা হয়েছে।
উল্লেখ্য সম্প্রতি কমলপুর মন্ডল সম্পাদক দেবরাজ দেব বিশ্বাস সর্বকালের সর্ববৃহৎ ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে ডা: মানিক সাহাকে অভিহিত করেছেন তিনি। মন্ডল সম্পাদকের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। শুধু তাই নয় ইতিপূর্বে স্থানীয় নগর পঞ্চায়েত চেয়ারম্যান তথা মন্ডল সভাপতি এর বিরুদ্ধেও এ ধরনের মন্তব্য করেছিলেন তিনি। পরপর এ ধরনের দল বিরোধী মন্তব্য ঘিরে দলের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যখন সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে ঠিক সেই সময়ে দলের তরফ থেকে কমলপুর মন্ডল সম্পাদককে জবাবদিহি করার জন্য নোটিশ জারি করা হয়। দলীয় সূত্রে জানা গেছে তিনি নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর দিতে না পারলে তার বিরুদ্ধে দল বিরোধী অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করার জন্য মন্ডল সম্পাদকের বিরুদ্ধে নোটিশ ধরালো দল
Tags:
Releated Posts
ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…
আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা
আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…
দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস
নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…
চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন : উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…
















