News Flash

Image

সাতদিনের জন্য পুলিশ রিমান্ডে সৈকত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর : সৈকত তলাপাত্রকে সোমবার সাতদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। অতিরিক্ত দায়রা জজ পশ্চিম ত্রিপুরা, এর আগে, গত ৬ই অক্টোবর ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মার দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে তিনদিনের জেল হেফাজতে প্রেরণ করেছিলেন। বিস্তারিত বলতে গিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, “এই মামলায় অভিযুক্তকে তিনদিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছিল। তাই পুনরায় ৯ই অক্টোবর সোমবার তাকে আবারও আদালতে হাজির করা হয়। আদালত তার পুলিশ রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। দুইপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত তাকে সাতদিনের রিমান্ডে পাঠিয়েছে এদিন। তবে অন্য একটি মামলায় তাকে আগামী ১২ই অক্টোবর আবার পশ্চিম ত্রিপুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। উল্লেখ্য ওই বিশেষ মামলায় তাকে ১২ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছিল।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top