News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বহি:রাজ্যের উদ্দেশ্যে রওনা দেওয়া ট্রেন থেকে উদ্ধার পাঁচ লক্ষাধিক টাকার গাঁজা
Image

বহি:রাজ্যের উদ্দেশ্যে রওনা দেওয়া ট্রেন থেকে উদ্ধার পাঁচ লক্ষাধিক টাকার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৯ অক্টোবর : সড়ক পথের পাশাপাশি রেলপথে রাজ্য থেকে বহি:রাজ্যে গাঁজা পাচারের ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। তাতে সাধারণ রেল যাত্রীরাও নিজেদের নিরাপত্তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন।
রাজ্যে রেল মাধ্যমকে কাজে লাগিয়ে বহিঃরাজ্যে চলছে গাঁজা পাচার। রবিবার রাণী কমলাবতী এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হয়েছে পাঁচ লক্ষাধিক টাকার অধিক গাঁজা। পাশাপাশি পুলিশ আটক করেছে চারজনকে। পুলিশ জানায়, এদিন রানী কমলাবতী ট্রেনটি আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ট্রেনটি আমবাসা স্টেশনে দাঁড়ানোর পর গোপন খবরের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ এবং রেল পুলিশ অভিযান চালায়।
অভিযানে ৫৩ কেজি শুকনো গাজা সহ চারজন বহিঃরাজ্যের যুবক আটক হয়েছে। পুলিশ তাদের আমবাসা থানায় নিয়ে আসে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে গাজাগুলি বিহারের পাচারের চেষ্টা করেছিল। গাঁজাগুলির বাজার মূল্য ৫ লক্ষাধিক টাকার অধিক হবে বলে জানিয়েছেন পুলিশ। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা তাদের জিজ্ঞাসাবাদ করে আরো গাঁজা পাচারকারীর নাম উঠে আসতে পারে। তবে পুলিশ তাদের জালে তুলতে পারবে কিনা সেটাই বড় প্রশ্ন। আটককৃত চার যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top