News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সভ্যতার বিকাশ ও উন্নয়নে বিদ্যুৎ অপরিহার্য : বিদ্যুৎ মন্ত্রী
Image

সভ্যতার বিকাশ ও উন্নয়নে বিদ্যুৎ অপরিহার্য : বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ৯ অক্টোবর : সভ্যতার বিকাশ ও উন্নয়নে বিদ্যুৎ অপরিহার্য। বিদ্যুৎ ছাড়া মানব সভ্যতার কথা কল্পনাই করা যায়না। আজ হেজামারা ব্লকের চিন্তারামপাড়ায় ৩৩ কেভি সাবস্টেশন ও দ্বিতল কন্ট্রোল রুমের উদ্বোধন করে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী বলেন, সভ্যতার বিকাশের অন্যতম উপাদান হল বিদ্যুৎ। বিদ্যুৎ ছাড়া উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া যাবেনা। উল্লেখ্য, এই ৩৩ কেভি সাবস্টেশন ও দ্বিতল কন্ট্রোল রুম নির্মাণে ব্যয় হয়েছে ৯ কোটি ৮৪ লক্ষ টাকা। বড়কাঁঠাল এলাকার চিন্তারামপাড়ায় এই সাবস্টেশন তৈরী হওয়ায় বড়কাঠাল, এসরাই, চাঁচু, সোনাই, বটতলা, ডুমাকারি, উরাবারি ও তার আশপাশ এলাকার মানুষ উপকৃত হবেন।

৩৩ কেভি সাবস্টেশনের উদ্বোধন করে বিদ্যুৎ মন্ত্রী আরও বলেন, আমাদের রাজ্যে বেশীরভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে। আগামী দিনে ভূগর্ভস্থ গ্যাস ও কয়লা ফুরিয়ে গেলে বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। ২০৩০ সালের মধ্যে রাজ্যে সৌরশক্তির সাহায্যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী বলেন, ২০১৮ সালের আগে রাজ্যে ৩৩ কেভি সাবস্টেশন ছিল ৩৮টি। গত ৫ বছরে আরও ২৩টি সাবস্টেশন তৈরী করা হয়েছে। আরও ২৮টি সাবস্টেশন তৈরী করা হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জিএম রঞ্জন দেববর্মা। উপস্থিত ছিলেন বিধায়ক বৃষকেতু দেববর্মা, স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, হেজামারা বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা, ভাইস চেয়ারম্যান নিহার রঞ্জন দেববর্মা, লেফুঙ্গা বিএসি’র চেয়ারম্যান রণবীর দেববর্মা, টিএনজিসিএল’র ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার, সমাজসেবী যোগেন্দ্র দেববর্মা প্রমুখ।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top