News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহালয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে হবে ধর্মনগর, প্রস্তুতি খতিয়ে দেখলেন স্থানীয় বিধায়ক
Image

মহালয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে হবে ধর্মনগর, প্রস্তুতি খতিয়ে দেখলেন স্থানীয় বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ অক্টোবর : মহালয়ার দিন অর্থাৎ ১৪ অক্টোবর ভোর থেকে শুরু হতে চলেছে ধর্মনগরে সমস্ত সাংস্কৃতিক স্কুলগুলি এবং সংস্কৃতি প্রিয় মানুষদেরকে নিয়ে সাড়া জাগানো সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ধর্মনগরের টাউন কালী বাড়ি রোডে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মঞ্চ বানানো সহ বিভিন্ন ধরনের অংকন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই।  এই অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখছেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার। তাছাড়া ও উপস্থিত ছিলেন পুরো পরিষদের দুই ইঞ্জিনিয়ার দীপঙ্কর গুপ্ত এবং মন্টু রায়। কোথায় মঞ্চ বানানো হচ্ছে কত মানুষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করছে তাদেরকে কেমন করে সুসজ্জিত করে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে তা নিয়ে পুর পরিষদের কর্মকর্তাদের সাথে দীর্ঘ আলোচনা সম্পন্ন হয়। এই অনুষ্ঠানকে ঐতিহাসিক রূপ দিতে অধ্যক্ষ স্বয়ং পুর পরিষদের সহায়তা নিয়ে কাজ পর্যবেক্ষণ করছেন এবং বাঙালির শ্রেষ্ঠ অনুষ্ঠান দুর্গাপূজার প্রাক মুহূর্তে মানুষকে আগমনীর বার্তা পৌঁছে দিতে তৎপর হয়ে উঠেছেন। উল্লেখ্য গত বছর মহালয়ার দিন সাংস্কৃতিক দলগুলিকে নিয়ে প্রভাত ফেরি করে ধর্মনগর বাসীকে আগমনীর বার্তা পৌঁছে দিয়েছিলেন। এবার কিছুটা অন্য স্বাদে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ধর্মনগরবাসীর কাছে আগমনীর বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন।

Releated Posts

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…

ByByReshmi Debnath Jun 27, 2026

চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন :  উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

ByByReshmi Debnath Jun 27, 2026

বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব

আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top