News Flash

  • Home
  • দেশ
  • পুর নিয়োগ মামলায় বিজেপি বিধায়কের বাড়িতে সিবিআই, পার্থসারথির বাসভবনে চলছে তল্লাশি
Image

পুর নিয়োগ মামলায় বিজেপি বিধায়কের বাড়িতে সিবিআই, পার্থসারথির বাসভবনে চলছে তল্লাশি

রানাঘাট, ৯ অক্টোবর (হি.স.): পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে এ বার এক বিজেপি বিধায়কের নাম জড়াল। সোমবার সকালে রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন পার্থসারথি। যদিও কী কারণে তাঁর নাম পুর-নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছে, তা এখনও সরকারি ভাবে জানায়নি সিবিআই। সোমবার সকালেই বিজেপি বিধায়কের রানাঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই-এর টিম। রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়কের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। রানাঘাট, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবারের ৬টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন মীরা হালদারের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতেও চলছে সিবিআই তল্লাশি।

Releated Posts

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top