নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৯ অক্টোবর : একের পর এক ডাকাতির ঘটনা রাজ্যে। পিস্তল দেখিয়ে বাড়িতে প্রবেশ করে মূল্যবান সামগ্রী লুট করছে ডাকাতের দল।
রবিবার রাতে সোনামুড়ার খেদাবাড়ি এলাকায় পিস্তল দেখিয়ে ডাকাত দল হানা দেয় এক গৃহস্থের বাড়িতে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রামের মানুষ। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনার ঠিক আগের দিন অর্থাৎ শনিবার রাতেও আগ্নেয়াস্ত্র নিয়ে মানিক্যনগরের এক বাড়িতে ডাকাত দল হানা দেয়। ঘটনাটি ঘটে কলমচৌড়া থানাধীন মানিক্যনগর পূর্বপাড়া ৬ নং ওয়ার্ড এলাকায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার গভীর রাতে সোনামুড়া থানার অন্তর্গত খেদাবাড়ি এলাকার বিপ্লব মজুমদারের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাত দলটি বিপ্লব মজুমদারের বাড়িতে ঢুকে পিস্তল দেখিয়ে বাড়ির মহিলাদেরকে মারধর করে বাড়িতে থাকা স্বর্ণালংকার সহ নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এই ঘটনায় আতঙ্কে গোটা পরিবারের সদস্যদের চোখে মুখে। ঘটনার বিবরণে পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘরে চারজন ডাকাত স্বশস্ত্র অবস্থায় প্রবেশ করে। তারা বন্দুক ও ধারালো অস্ত্র দেখিয়ে তাদের মারধোর করে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। লুটপাট করে নিয়ে যাওয়ার পর বাড়ির লোকজনদের চিৎকারে আশেপাশের বাড়িঘরের লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় সোনামুড়া থানায়। সোনামুড়া থানার পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তবে জানা গেছে বাড়ির মালিক বিপ্লব মজুমদার চাকরির সূত্রে বাড়ির বাইরে থাকেন। বাড়ির মহিলারা জানিয়েছেন ডাকাত দলের সবার মুখেই কালো কাপড় বাধা ছিল। যার ফলে তারা কাউকেই চিনতে পারেনি। তবে এই ঘটনায় গোটা গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুজোর মুখে সোনামুড়া , বক্সনগর এলাকায় ডাকাতির মত ঘটনা বৃদ্ধি পাওয়ায় সীমান্তে টলহদারী এবং আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

সীমান্ত এলাকায় পর পর ডাকাতের হানা, তদন্তে পুলিশ
Tags:
Releated Posts
আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা
আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…
দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস
নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…
চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন : উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…
বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব
আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…

















