নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর : সোমবার আশ্রমপাড়া ইউ পি এইচ সি -র উদ্যোগে গজারিয়া রাষ্ট্রীয় বাল্য স্বাস্থ্য কার্যক্রমের ফলো আপ ও সার্জারির বিষয়ে কমিউনিটি হলে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। প্রদীপ প্রজ্জ্বলন করে শিবিরের সূচনা করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের মেয়রইন কাউন্সিল বাপী দাস, ৩৮ নং ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্যরা।
এইদিন মূলত এলাকার সাধারন মানুষ, আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে বক্তব্য রাখতে গিয়ে নিগমের মেয়র দীপক মজুমদার বলেন মূলত শূন্য থেকে ১৮ বছর বয়সী শিশুদের সুস্থ রাখার জন্য ভারত সরকার আর.বি.এস.কে প্রকল্প চালু করেছে। শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে সুস্থ রাখা অত্যন্ত প্রয়োজন। নিগমের মেয়র এলাকার লোকজনদের প্রতি আহ্বান জানান চিকিৎসকদের সাথে যোগাযোগ করে এই প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য।

রাষ্ট্রীয় বাল্য স্বাস্থ্য কার্যক্রম এর অঙ্গ হিসেবে সচেতনতা শিবির অনুষ্ঠিত
Tags:
Releated Posts
ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…
আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা
আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…
দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস
নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…
চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন : উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…

















