News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা সামগ্রী সহ ফের এক নেশা কারবারী পুলিশের জালে, পলাতক
Image

নেশা সামগ্রী সহ ফের এক নেশা কারবারী পুলিশের জালে, পলাতক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ অক্টোবর : নেশার বাড়বাড়ন্তে অতিষ্ঠ সাধারণ মানুষ। যুবসমাজ ক্রমশ কলুষিত হচ্ছে। ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। পরিস্থিতি সামাল দেওয়া রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে।
নেশা বিরোধী অভিযানে নেমে খোয়াই থানার পুলিশ ব্রাউন সুগার, নগদ অর্থ ও ছুড়ি সহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে। খোয়াই লালছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এই বিষয়ে খোয়াই মহাকুমার পুলিশ আধিকারিক প্রসন মজুমদার জানিয়েছেন, মহকুমার লালছড়া এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন দেবের বাড়িতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ তল্লাশি  রবিবার দুপুরে অভিযান চালায়। পুলিশ জানতে পারে চিত্তরঞ্জন দেবের ছেলে নেপাল দেব ড্রাগস ব্যবসার সাথে জড়িত দীর্ঘদিন ধরে। যদিও তল্লাশী চলাকালীন নেপাল দেব পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিনের  পুলিশ নেপাল দেবের ঘর থেকে নগর ২ লক্ষ ৩৯ হাজার ৯১০ টাকা, দুটি মোবাইল, ১২ গ্রাম ব্রাউন সুগার, ২১০টি ব্রাউন সুগারের কৌটো, একটি ফয়েল পেপার, নেশা করার জন্য পাঁচটি পাইপ সহ একটি ১৮ ইঞ্চি লম্বা একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি করা ছুরি। পাশাপাশি ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সুদীপ দেববর্মা। তার বাড়ি খোয়াই থানা  বেলছড়া এলাকাতে। তবে পুলিশ আধিকারিক জানান নেশা কারবারি নেপাল দেবকে গ্রেপ্তার করার জন্য খোঁজ অব্যাহত রয়েছে, কয়েক দিনের মধ্যে তাকে গ্রেফতার করা যাবে বলে আশা ব্যক্ত করেছেন পুলিশ আধিকারিক।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top