News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সি এস সি সেন্টারের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাত – এর অভিযোগ
Image

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সি এস সি সেন্টারের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাত – এর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৯ ই অক্টোবর : বিলোনিয়া মহকুমার গাবুরছড়া এডিসি এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তত্ত্বাবধানে নিবাস দাসের পরিচালনায় যেই সিএসসি সেন্টার চলছে সেই সিএসসি সেন্টারে প্রতিনিয়ত গ্রাহক হয়রানির অভিযোগ উঠে আসছিল। ব্যাংকের গ্রাহকরা যখন কাস্টমার সার্ভিস সেন্টারে যান তখন বিভিন্নভাবে গ্রাহকদের হয়রানি করা হয় এবং তাদের সাথে প্রতারণাও করা হয় বলে অভিযোগ। ব্যাংক গ্রাহকদের জমানো টাকা  আত্মসাৎ করে নিচ্ছে পরিচালক নিবাস দাস, বিলোনীয়া শহরের বুকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের  সামনে দাঁড়িয়ে- এমনটাই অভিযোগ আনলেন ব্যাংকের  গ্রাহকরা। ঘটনা বিলোনীয়া ঋষ্যমুখ ব্লকের গাবুরছড়া এলাকার সিএস সি সেন্টারে।  অভিযোগ, সি এস সি সঞ্চালক নিবাস দাস গ্রাহকদের সরলতার সুযোগ নিয়ে আত্মসাৎ করে নিচ্ছেন অনভিজ্ঞ সাধারণ গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা, ব্যাংকের কোন শাখা না থাকার ফলে অধিকাংশ গ্রাহকদের টাকা তোলার জন্য দ্বারস্থ হতে হয়  কাস্টমার সার্ভিস সেন্টারে। গ্রাহক  একাউন্ট থেকে নিজের চাহিদা মত টাকা তুলতে গেলে, সি এস সি সঞ্চালক নিবাস দাস তার চেয়ে বেশি তুলে আত্মসাৎ করে নিচ্ছে  টাকা, এমনই গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। কখনো বা আধার কার্ডের লিংকের নাম করে হাতিয়ে নিচ্ছে টাকা,এমন প্রচুর অভিযোগের ভিত্তিতে লিখিতভাবে ব্যাংক সঞ্চালক এবং জেলাশাসকের নিকট সোমবার দুপুরে অভিযোগ দায়ের করেন ওই ব্যাংকের গ্রাহকরা। প্রশাসনের তরফ থেকে এই অর্থ আত্মসাৎকারী নিবাস দাসের বিরুদ্ধে অভিযোগ এনে কি কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় এখন সেটাই দেখার। গাবুরছড়া এলাকার ক্ষুব্ধ গ্রাহকরা আজ সম্মিলিতভাবে দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে এসে মিলিত হন। সেখান থেকে এক প্রতিনিধি দল দক্ষিণ ত্রিপুরা জেলাশাসক সাজু ওয়াহিদ এ সাথে মিলিত হন। উপস্থিত গ্রাহকরা  জানান জেলা শাসক গ্রাহক হয়রানির বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করবেন এবং দূর্গা পূজার আগে এই বিষয়ে সুষ্ঠু তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করবেন বলে ও আশ্বস্ত করেন উপস্থিত প্রতিনিধি দলের সদস্যদের।

Releated Posts

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top