News Flash

  • Home
  • দেশ
  • অভিযুক্ত সিবিআই, কী করে মামলার তদন্ত করবে সিবিআই, প্রশ্ন সুপ্রিম কোর্টের
Image

অভিযুক্ত সিবিআই, কী করে মামলার তদন্ত করবে সিবিআই, প্রশ্ন সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.) : বগটুই কাণ্ডে জড়িত লালন শেখের রহস্যমৃত্যুর তদন্তে রাজ্য সরকার, রাজ্য পুলিশ এবং সিবিআইকে নোটিস জারি করেছে আদালত। ওই মামলার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্ট জানায়, অভিযুক্ত সিবিআই। সেক্ষেত্রে কী করে মামলার তদন্ত করবে সিবিআই, প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।

মামলার তদন্তভার অন্য কোনও রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকের নেতৃত্বাধীন একটি টিমকে দেওয়া যেতে পারে বলেই ইঙ্গিত আদালতের। রাজ্য সরকার, রাজ্য পুলিশ এবং সিবিআইকে নোটিস জারি করেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ অক্টোবর। ভিনরাজ্যের পুলিশকর্তা নিয়োগ করা হতে পারে। সোমবার এমনই ইঙ্গিত দিল সুপ্রিম কোর্ট। মৃত্যুর কারণ যাই হোক সিবিআই এই ঘটনার তদন্ত করতে পারে না বলেই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।

প্রসঙ্গত, বীরভূমের বগটুইয়ের ভাদু শেখকে তার বাড়ির সামনে খুন হতে হয়। খুনের সময়ও ভাদু লালন শেখের কাছেই ছিলেন। ভাদু খুনের পালটা বগটুই গ্রামে গণহত্যা চলে। এমনকি ঘটনার পরেরদিন সকালেও গ্রামে যেতে সাংবাদিকদের বাধা দেন লালন। ন’মাস পরে ৩ ডিসেম্বর ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার হন লালন। গ্রেপ্তারির ৯দিনের মাথায় সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয় লালনের। নিহতের স্ত্রীর দাবি, খুন করা হয় লালনকে। তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। সিবিআইয়ের সাত তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ।

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top