News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারের নওয়াদায় ২০ জন সাইবার অপরাধী গ্রেফতার, ২৫টি মোবাইল ফোন উদ্ধার
Image

বিহারের নওয়াদায় ২০ জন সাইবার অপরাধী গ্রেফতার, ২৫টি মোবাইল ফোন উদ্ধার

নওয়াদা, ৯ অক্টোবর (হি.স.) : বিহারের নওয়াদা থেকে ২০ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করল পুলিশ। সাইবার অপরাধের বিরুদ্ধে নওয়াদা পুলিশ অনেকদিন ধরেই অভিযান চালাচ্ছিল। সোমবার, পুলিশ অর্থ প্রতারণার সঙ্গে যুক্ত ২০ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে। শুধু তাই নয়, তাদের কাছ থেকে পুলিশ, সোমবার ২৫টি মোবাইল ফোন, ১১৫ পাতার কাস্টোমার ডেটা, ২২টি নোটবুক সহ অনেক অপরাধমূলক প্রমাণ উদ্ধার করেছে।

নওয়াদা জেলার ওয়ারিশালীগঞ্জ থানা পুলিশ গোপনে জানতে পারে যে কিছু সাইবার অপরাধী গোসপুরের বাগানে ও তাতিমীর বিঘা গ্রামের বাগানের খালি জায়গায় সাইবার অপরাধ চালাচ্ছে। তারপরই নওয়াদা পুলিশ অভিযান চালিয়ে ২০ জন সাইবার অপরাধীকে গ্রেফতার করে। এই অপরাধীরা কিছু মানুষকে এই বলে লোভ দেখিয়েছিল যে তাদের নাম লাকি ড্র এসেছে। এই লাকি ড্র-এর পুরস্কারের অর্থ হল ৭ লক্ষ ৮০ হাজার টাকা। নিরাপত্তার খাতিরে তাদের ১,৯৯৯ টাকা জমা দিতে হবে। এই ধরনের প্রতারণার মাধ্যমে টাকা লুট করা হতো বলে অভিযোগ।

Releated Posts

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহারে পুলিশ চাপ দিয়েছিল, অভিযোগ কংগ্রেস প্রার্থীর

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন, মনোনয়ন…

ByByNews Desk Sep 30, 2026

‘গণতন্ত্র ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিত করব’: ভারত বৈঠকের পর রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ব্লকের বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্রকে ‘ধ্বংস’ করার…

ByByNews Desk Sep 30, 2026

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top