News Flash

Image

ফের জাতীয় সড়কে পথের বলি এক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ অক্টোবর : যান দুর্ঘটনায় ফের মৃত্যু রাজ্যে। রবিবার সাত সকালে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সুমিত পাল(৪৫)। তার বাড়ি উদয়পুর রাজারবাগ এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ বাগমা ফরেস্ট বিট অফিস সংলগ্ন আগরতলা – সাব্রুম জাতীয় সড়কে টিআর০৩-এফ-৫১৫৯ নম্বরের একটি স্কুটিকে কোন এক গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময় পথ চলতি লোকজন এই ঘটনা দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। এদিকে জাতীয় সড়কে দুর্ঘটনার খবর পেয়ে উদয়পুর থেকে দমকলের একটি ইঞ্জিন ছুটে এসে স্কুটি চালককে  উদ্ধার করে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে।  ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।
উল্লেখ্য, রাজ্যে পথ দুর্ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। প্রতিদিন রাজ্যের কোন না কোন স্থানে পথ দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা ঘটে চলেছে। পুলিশ ও ট্রাফিক পুলিশ দুর্ঘটনা প্রতিহত করতে নানা পদক্ষেপ গ্রহণ করলেও  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে পরিবারের কোন সদস্য বাড়ি থেকে বের হয়ে গেলে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত পরিবারের লোকজনরা নিশ্চিত হতে পারছেন না। অধিকাংশ ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটে চলেছে অসাবধানতার কারণে। একাংশের যানবাহন চালক ও দ্বিচক্র যান বাহনের চালক নিয়ন্ত্রণহীন ভাবে যানবাহন  চালিয়ে থাকেন। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে।  যান সন্ত্রাস রোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহন করছে ট্রাফিক দপ্তর। তবে সেই আশানুরূপ সাফল্য মিলছে না। ট্র্যাফিক দপ্তর এই দুর্ঘটনা এড়াতে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করুক, দাবি সাধারনের।

Releated Posts

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top