News Flash

Image

অটো ও বাই সাইকেলের সংঘর্ষে গুরুতর আহত ৪ জন

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৮ অক্টোবর : চিকিৎসকের কাছ থেকে বাড়ি ফেরার পথে যান দুর্ঘটনায় মারাত্মক আহত মা ও ছেলে, ঘটনায় মোট আহতের সংখ্যা ৪জন। ঘটনা রবিবার  কমলপুর- আমবাসা সড়কের কমলপুর মহকুমা সদরের রুবাস্ট  ক্লাবের সামনে বেলা দুইটা নাগাদ । জানা গেছে, কমলপুরের সীমান্ত গ্রাম মোহনপুরের খুদেজা বিবি ও উনার ছেলে মবিদ মিয়া কুলাই জেলা হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য । সেখান থেকে  ফেরার পথে তারা টি আর-০৪-৪৩৯৪ নম্বরের অটো চেপে বাড়ি ফিরছিলেন । অটোটি যখন রুবাষ্ট  ক্লাবের সামনে আসে তখন উল্টো দিক থেকে বাই সাইকেল চেপে আসা উত্তম দেব নিয়ন্ত্রন হারিয়ে অটোর ভিতরে বাই সাইকেল সহ ঢুকে পড়েন । এতে অটো চালক হালহালি কৃষ্ণনগর এলাকার বিশ্বজিৎ সূত্রধর, বাই সাইকেল চালক উত্তম দেব এবং মা ও ছেলে মোট চারজন গুরুতর আহত হয়েছেন ।ঘটনার পর তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয়রা   মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া গেছে । অটো চালক বিশ্বজিৎ সূত্রধরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।

Releated Posts

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top