News Flash

  • Home
  • খেলা
  • শঙ্কা কাটলো ত্রিপুরা ফুটবল সংস্থার সন্তোষ ট্রফি ফুটবলে রাজ্য দল ঘোষিত
Image

শঙ্কা কাটলো ত্রিপুরা ফুটবল সংস্থার সন্তোষ ট্রফি ফুটবলে রাজ্য দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর।। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত স্থির হয়েছে, সন্তোষ ট্রফিতে ত্রিপুরা দল খেলবে। শুধু তাই নয়, যে করেই হোক টি এফ এ-র পক্ষ থেকে ২২ সদস্য বিশিষ্ট রাজ্য দলের নামও ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী সন্তোষ ট্রফির জন্য রাজ্যদলের ফুটবলারদের নাম ঘোষণা করলেও যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার ঘোষণা করেছেন অফিসিয়াল চারজনের নাম। সন্তোষ ট্রফিতে রাজ্য দলটি হল: জয় কিষান ঘাষি, অলক জমাতিয়া, রাজ চন্দ্র জমাতিয়া, বিশাল জমাতিয়া, চুকথার জমাতিয়া, রজনীকান্ত ত্রিপুরা, বিকন চাকমা, হাইয়ুং জমাতিয়া, লাল ভেংগা ডার্লং, সঞ্জীব শীল, লাইসরাম সুরজ মাইতি, এথেঙ্গবাম সুরজ সিং, মনীশ দেববর্মা, মইনুদ্দিন, পহর দেববর্মা, সমরজিৎ দেববর্মা, ইমরান হোসেন, ভক্তিপদ জমাতিয়া, বিলাস দেববর্মা, আজমল রিয়াজ, বীরু দেববর্মা, রাজিব সিংহ। অফিসিয়াল: হেড কোচ দীনেশ কুমার প্রধান, এসিস্ট্যান্ট কোচ আবু তাহের, গোলকিপার কোচ ইন্দ্রনীল ঘোষ, ম্যানেজার আবু তাহের মজুমদার। উল্লেখ্য, ফুটবলার ও অফিসিয়াল সহ ২৬ সদস্য বিশিষ্ট রাজ্য দল আগামী ১১ অক্টোবর, বুধবার বিমানযোগে  মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে। সেখানকার কোলাপুরে অনুষ্ঠিত হচ্ছে এবারকার ৭৭ তম জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ তথা সিনিয়র পুরুষদের সন্তোষ ট্রফি ২০২৩-২৪ টুর্নামেন্ট। ত্রিপুরার অবস্থান এফ গ্রুপে। গ্রুপ লীগে পাঁচটি ম্যাচ খেলবে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, আন্দামান-নিকোবর, অন্ধ্রপ্রদেশ ও লাক্ষাদ্বীপের বিরুদ্ধে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top