News Flash

  • Home
  • দেশ
  • বোসের সঙ্গে বৈঠক, দার্জিলিংয়ে রওনা দিয়েছেন কল্যাণ-মহুয়া-প্রদীপ
Image

বোসের সঙ্গে বৈঠক, দার্জিলিংয়ে রওনা দিয়েছেন কল্যাণ-মহুয়া-প্রদীপ

কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): শনিবার দার্জিলিংয়ে তৃণমূল ও রাজ্যপালের বৈঠক। তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করতে সময় দিয়েছেন বোস।

দার্জিলিংয়ের পথে এদিন রওনা দিয়েছেন দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার। বিকাল ৫.৩০টায় সময় দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

দিল্লির কৃষি ভবন থেকে ফিরে আসার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবন অভিযানের ডাক দেন। সেইমতো রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন শাসকদলের প্রতিনিধিরা।

রাজ্যপালের সঙ্গে দেখা করার প্রসঙ্গে এ দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দমদম বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “আমরা তিনজন দার্জিলিংয়ে যাচ্ছি কিন্তু প্রধান প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনে যাবে । ওই প্রতিনিধি দলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও থাকবে, সাংসদরা থাকবে এবং মন্ত্রীরা থাকবে । যেহেতু রাজ্যপাল ইচ্ছা প্রকাশ করছে দার্জিলিংয়ে দেখা করবেন তাই ওঁনাকে সম্মান জানানোর জন্য আমরা তিনজন সেখানে যাচ্ছি।”

Releated Posts

‘মমতার কথা কেন শুনবেন?’— ‘ভাড়া করা সমর্থক’ অভিযোগ খারিজ অমিত শাহের

বেহালা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভাড়া করা সমর্থক’ আনার অভিযোগকে সরাসরি খারিজ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Apr 27, 2026

তেলেঙ্গানায় এমএলসি হিসেবে শপথ নিলেন আজহারউদ্দিন ও কোদন্দরাম

হায়দরাবাদ, ২৭ এপ্রিল (আইএএনএস): তেলেঙ্গানার সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিন এবং অধ্যাপক এম. কোদন্দরাম রেড্ডি সোমবার রাজ্যের বিধান…

ByByNews Desk Apr 27, 2026

বিজেপিতে ৭ সাংসদের মিশ্রণকে স্বাগত রিজিজুর, শৃঙ্খলা ও ভদ্র আচরণের প্রশংসা

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): আম আদমি পার্টি (আপ) ছেড়ে রাজ্যসভার সাতজন সাংসদের বিজেপিতে যোগদান ও মিশ্রণকে স্বাগত জানালেন…

ByByNews Desk Apr 27, 2026

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top