News Flash

  • Home
  • দেশ
  • সিকিমে জীবন স্বাভাবিক করতে কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করছে: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
Image

সিকিমে জীবন স্বাভাবিক করতে কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করছে: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

গ্যাংটক, ৭ অক্টোবর (হি.স) : সিকিমের মানুষের জীবন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিকিমের বিপর্যয়কে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সিকিমের মানুষের জীবনে স্বাভাবিকতা আনতে একসঙ্গে কাজ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র সিকিমের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তিনদিনের সফরে সিকিম এসেছেন। এই সফরকালে অজয় কুমার মিশ্র সিকিমের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও ঊর্ধতন সরকারী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। শনিবার রাজধানী গ্যাংটকের তাশিলিং সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই বিপর্যয় সিকিমের মানুষের জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে। বিপর্যয়ের ফলে রাজ্যের মানুষ রাস্তা, যোগাযোগ, বিদ্যুৎ, জল, পরিকাঠামো, খাদ্যশস্য সহ বহুবিধ সমস্যার মুখোমুখি হচ্ছে। সিকিমের পরিস্থিতি আবার আগের জায়গায় নিয়ে যেতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিপর্যয়ের পর থেকেই সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে ও পরিস্থিতির ওপর নজর রাখছে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top