নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৬ অক্টোবর : বজ্রাঘাতে গুরুতর অসুস্থ এক মহিলা, আতঙ্কে গোটা পরিবার। আহত গৃহবধূর অবস্থা সংকটজনক হওয়ায় তাকে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে কল্যানপুর ব্লকের দ্বারিকাপুর পঞ্চায়েতের গিরিন্দ্রশীল চৌমুহনী এলাকায়।
বিস্তারিত খবরে প্রকাশ গত দু-তিনদিন ধরেই এলাকায় ধাপে ধাপে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার সকাল নয়টা নাগাদ হঠাৎ বৃষ্টি নামে। এরই মধ্যে তীব্র গর্জনে বজ্রপাত হয়। গিরিন্দ্র শীল চৌমুহনীর বাসিন্দা সুরজ দাসের বসত ঘর সংলগ্ন এলাকায় বজ্রপাত হলে কোনো কিছু বুঝে উঠার আগেই তার স্ত্রী রুমা দাস (৩৬) জ্ঞান হারিয়ে ফেলেন। গৃহকর্তা ও তাদের অবুঝ শিশুও অনেকটা ব্যাকুল হয়ে পড়ে এই ঘটনায়। বৃষ্টি কমতে থাকলে প্রতিবেশীরা বিষয়টি আঁচ করতে পেরে সাথে সাথেই উনাকে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। রোগীর অবস্থা বুঝে কতর্ব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করে দেন। বর্তমানে গৃহবধূর শরীরের ডানপাশের হাত,পা গতিহীন অবস্থায় রয়েছে বলে জানান তার স্বামী। ঘটনায় এলাকাজুড়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

বজ্রাঘাতে আহত গুরুতর আহত মহিলা
Tags:
Releated Posts
তৃণমূল স্তরের প্রশাসনিক পর্যালোচনায় ডুকলি ব্লকে পশ্চিম জেলার জেলাশাসকের পরিদর্শন
আগরতলা, ১৮ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে বৃহস্পতিবার সকালে পশ্চিম ত্রিপুরা…
সরকারি জমি দখলের অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও উচ্ছেদের দাবি এলাকাবাসীর
আগরতলা, ১৮ জুন : রাজধানী আগরতলার পূর্ব শিবনগর এলাকার পি. এন. দেব রোড সংলগ্ন সরকারি জমি দখল করে…
সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের…
স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…


















